চুলের যত্নে ঘি

অনেকেরই ধারণা চুলে ঘি লাগলেই পেকে যায়। একেবারেই কিন্তু তা নয়। এটা নির্ভর করে আপনি কীভাবে এবং কতটা ঘি ব্যবহার করছেন, তার উপর। তাই জেনে নিতে পারেন রূপরুটিনে ঘি ব্যবহার এবং পদ্ধতি।

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য ঘি খুব ভাল কাজ করে। ঘি চুলের কন্ডিশন হিসেবে কাজ করে। তাই তো চুল হয়ে ওঠে মসৃণ। ঘি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন হেয়ার অয়েল। তার জন্য লাগবে ঘি এবং সমপরিমাণ নারকেল তেল বা অলিভ অয়েল। এই দুটি তেল এক সঙ্গে মিশিয়ে অল্প গরম করে নিন। চুল আঁচড়ে তারপর তেল মাসাজ করতে হবে। ১৫-২০ মিনিট ধরে মাসাজ করুন। তাহলে চুলের গোঁড়া খুব ভালভাবে তেল সুশে নিতে পারবে। এরপর শ্যাম্পু করে ফেলুন।

যদি চুলের ডগা চেড়ার সমস্যা থাকে, তবে ঘি কাজে দেবে। রুক্ষ বা শুষ্ক চুল হলে এমন সমস্যা দেখা দিতে পারে। ঘি ব্যবহার করে মিলবে সহজ সমাধান। অল্প পরিমাণ ঘি নিয়ে চুলের ডগায় লাগাতে পারেন। ঘণ্টা খানিক রেখে শ্যাম্পু করে ফেলুন। 

চুল চকচকে করতে ঘি-এর জবাব নেই। এটি চুলের টেক্সচার ভাল রাখে। তার জন্য প্রতিদিন আপনার চুলে ঘি ব্যবহার করতে হবে। তাহলে জেল্লা আসবে এবং চুল হবে মসৃণ। গোসলের আগে চুলে ঘি লাগাতে পারেন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। প্রয়োজনে শ্যাম্পু করে নিন।

চুলের বৃদ্ধি ভাল করে ঘি। এটি চুলের গোড়ায় পুষ্টি যোগায়। ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হয়। এতে নতুন চুল গজায় ও চুল লম্বা হয়। সামান্য ঘি, ভিটামিন ই অয়েল আর আমন্ড অয়েল মিশিয়ে নিন। তারপর এটি অল্প গরম করুন। এবার চুল সামনের দিকে এনে ভালভাবে তেল দিয়ে স্ক্যাল্প মাসাজ করুন। ৫-৭ মিনিট ধরে মাসাজ করতে হবে। ঘন্টাখানেক চুল বেঁধে রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো...
সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে। তাড়াহুড়ো করে বের হতে হবে অফিস বা ক্লাসে। কিন্তু আয়নায় তাকিয়ে দেখলেন, চুল একেবারে তেলতেলে। এমন অবস্থায় শ্যাম্পু করা, কন্ডিশনার, তারপর ড্রায়ার! সব মিলিয়ে অন্তত ঘণ্টা খানিক...
এবারের প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্প ও ব্যাকস্টেজে একটি বিষয় স্পষ্ট, ভারী সাজ নয়। বরং সহজ ও স্বাভাবিক লুকেই জোর দিয়েছেন ডিজাইনার ও মেকআপ শিল্পীরা। ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখতে চেষ্টা করা...
মাথায় একটি পাকা চুল দেখা গেলেই অনেকেই সেটি তুলে ফেলেন। অনেকের বিশ্বাস, একটি পাকা চুল তুললে তার জায়গায় নাকি আরও দুইটি চুল গজায়। কিন্তু আসলে কি সত্যিই এমনটা ঘটে?
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
লোডিং...

এলাকার খবর