ত্বক তুলতুলে রাখতে দামি ক্রিম নয়, মাখুন ঘি

শীতে ত্বক হয়ে যায় শুষ্ক ও রুক্ষ। এই শুকিয়ে যাওয়া ত্বকের জৌলুস ধরে রাখতে শীতের ক্রিম মাখেন অনেকে। কিন্তু অনেকেরই ধারণা নেই যে, ক্রিম মাখলেই ত্বকের আর্দ্রতা বজায় থাকে না। তার জন্য ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগাতে হয়। আর এমন প্রসাধনী ব্যবহার করা উচিত, যা ত্বকের ভেতরে ঢুকে আর্দ্রতা যোগায়। এই কাজটি ভালো করতে পারে ঘি।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

ঘি ত্বকের জন্যেও ভালো কাজ করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, সেই সঙ্গে পুষ্টিও যোগায়। এটি ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে। এছাড়া ত্বকের ব্রণ বা ফুসকুড়ি সমস্যা কমাতে সাহায্য করে। ঘিয়ে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের একাধিক সমস্যা কমায়। ঠোঁট ফাটা থেকে ডার্ক সার্কেল, সব সমস্যা দূর হবে ঘিতে। এমনকি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও রক্ষা করবে এই উপাদানটি। তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখতে পারেন ঘি।

ঘি ও হলুদের ফেসপ্যাক: আপনার ত্বক যদি এই শীতে নিস্তেজ হয়ে যায়, তবে এই প্যাকটা খুবই কার্যকরী। তার জন্য প্রয়োজন নেই দামি কোনো ক্রিম। এক চামচ ঘিয়ের সঙ্গে এক চিমটি হলুদের গুড়া মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর পুরো মুখে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট পরই হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ব্যস আপনার কাজ শেষ। দেখবেন কয়েকদিনেই নিস্তেজ ত্বক প্রাণ ফিরে পাবে।

ত্বকের সুরক্ষায় ঘি কার্যকরী ভূমিকা পালন করে। ছবি: ফ্রিপিক

মধু আর ঘিতে ফেসপ্যাক: আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে, তবে তার জন্য এই প্যাকটি একদম পারফেক্ট। খুব বেশি কিছুই লাগবে না, ঘরে যা আছে তাই দিয়েই বানাতে পারবেন এই প্যাক। এটি বানাতে লাগবে ঘি আর মধু। এক চামচ ঘিয়ের সঙ্গে হাফ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি খুব ভালোভাবে ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ধয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে যোগাবে বাড়তি আর্দ্রতা।

অ্যালোভেরা জেল ও ঘিতে হবে ফেসপ্যাক: শীতেও ত্বকে দেখা দেয় নানা সমস্যা। সেসব সমস্যা সমাধানে কার্যকরী একটি উপাদান অ্যালোভেরা জেল। ত্বকের যত্নে অনেকেই অ্যালোভেরা ভূমিকা জানেন। এবার শীতে ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করতে পারেন এই জেলকে। তাই ঘি আর অ্যালোভেরা দিয়েই বানিয়ে নিন প্যাক। খুব বেশি কিছু লাগবে না। সমপরিমাণ ঘি এবং অ্যালোভেরা নিয়ে বানাতে পারেন বিশেষ এই প্যাক।

ঘি ও চন্দনের ফেসপ্যাক: নারীদের রূপচর্চায় অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে চন্দন। ত্বকের খেয়াল রাখেন কিন্তু চন্দন ব্যবহার করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এবার সেই উপাদানকে কাজে লাগতে পারে বার্ধক্য রুখে দিতে। এক চামচ ঘি আর এক চিমটি চন্দন গুঁড়া মিশিয়ে বানিয়ে নিতে পারেন প্যাকটি। এই ফেসপ্যাকটি মুখ ও গলায় মাখতে হবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার মিলবে ফলাফল।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর