শীতে ত্বক কোমল রাখতে হোমমেড গ্লিসারিন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

দেশের বিভিন্ন স্থানে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়াও আগের থেকে শুষ্ক হয়েছে। আবহাওয়ার এই প্রভাব পড়ছে ত্বকেও।

ইতিমধ্যে চামড়া নিষ্প্রাণ হয়ে পড়েছে অনেকের। গোড়ালি আর ঠোঁট ফাটতে শুরু করেছে। তাই এখন থেকেই ত্বকের আর্দ্রতা ঠিক রাখা জরুরি। আর গ্লিসারিন এ কাজ দারুণভাবে করতে পারে। বাজারচলতি গ্লিসারিনের পরিবর্তে চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন অর্গানিক গ্লিসারিন। 

যেভাবে বানাবেন গ্লিসারিন

প্রথমে চুলায় অল্প আঁচে একটি পাত্র বসিয়ে দিন। এতে এবার পরিমাণমত নারকেল তেল আর অলিভ অয়েল দিন। অল্প আঁচে নাড়তে থাকুন মিশ্রণটি। এবার তাতে এক চা চামচ মেটাল হাইড্রক্সাইড এবং এক কাপ পানি মেশান। ঘন না হওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়তে থাকুন।

গ্লিসারিন ত্বকের স্বাভাবিক পানি ধরে রাখে। ছবি: ফ্রিপিক

ফুটতে ফুটতে কিছুক্ষণ পর মিশ্রণটি স্বচ্ছ হয়ে যাবে। তখন তাতে এক চা চামচ লবণ মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ নেড়ে চুলা নিভিয়ে দিন।

মিশ্রণটি ঠান্ডা হলে ওপরে জমে থাকা অংশটুকু সরিয়ে ফেলুন। নিচে যে তরলটুকু দেখা যাচ্ছে, সেটিই গ্লিসারিন। ছোট কাঁচের বোতলে রেখে তিন-চার সপ্তাহ পর্যন্ত এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

গ্লিসারিনের প্যাক

ঘরে বানানো এই গ্লিসারিন দিয়ে সহজে ফেসপ্যাকও বানিয়ে নিতে পারবেন।

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এবার একটা ছোট বাটিতে প্রথমে এক চামচ গ্লিসারিন নিয়ে দুই চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার এতে আধা চা চামচ হলুদ আর এক চামচ চালের গুঁড়া মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। 

সপ্তাহে একদিন সময় বেশি নিয়ে পুরো শরীরে গ্লিসারিন লাগাতে পারেন। ছবি:ফ্রিপিক

রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাক ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন।  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
উৎসে কর আদায় ও তদারকি জোরদারে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর