নতুন যুগের বিউটি স্টাইল: সাইবারপাঙ্ক থেকে ক্লাউনকোর

ফ্যাশন পোশাকের সঙ্গে সঙ্গে পাল্টেছে সাজও। পরিবর্তনশীল এই ট্রেন্ডের সঙ্গেই তাল মিলিয়ে চলতে চান অনেকেই। নতুন আট বিউটি ট্রেন্ড, যা আপনার সাজের ধারণাকেই পাল্টে দেবে। ক্লাউনকোরের হেভি ব্লাশ, সাইবারপাঙ্ক গ্লো বা ওয়াই-টু-কে গ্ল্যাম। প্রত্যেকটি ট্রেন্ড বিউটি জগৎকে নতুনভাবে সাজাচ্ছে।

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

বিউটি ট্রেন্ড কখনও একজায়গা বসে থাকে না। দেশ, পরিবেশ আর সংস্কৃতির সঙ্গে পাল্টায় ট্রেন্ড। এখন পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয় থাকায় এই পরিবর্তন আগের থেকে অনেক দ্রুত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়া নতুন ধরনের মেকআপ এবং বিউটি স্টেটমেন্টগুলিকে সবার সামনে নিয়ে এসেছে।

প্রথাগত মেকআপের বদলে অনেকে স্বাগত জানাচ্ছেন এসব ট্রেন্ডকে। সাইবারপাঙ্ক লুক থেকে ক্লাউনকোর অ্যাস্টেটিকস পর্যন্ত, এই ট্রেন্ডস ভেঙে দিয়েছে সামাজিক নিয়ম বা প্রথাকেও। পোশাক ও সাজে ফুটিয়ে তুলছে নিজস্বতা। জেনে নিন সেসব ট্রেন্ড সম্পর্কে। আর একধাপ এগিয়ে রাখুন নিজেকে।

ক্লাউনকোর মেকআপ, জেনজিদের মধ্যে জনপ্রিয়

এই মেকআপ স্টাইলটি সার্কাসের ক্লাউনদের অনুপ্রাণিত। যেখানে রঙিন ও মজাদার লুক তৈরি করা হয়। উজ্জ্বল ব্লাশ গাল থেকে নাক পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। ঠোঁটের আকৃতি বাড়িয়ে হার্টের মতো করা হয়। আর সাদা বা প্যাস্টেল শেডের ফাউন্ডেশন ব্যবহার করা হয়। চোখের চারপাশে রঙিন আইশ্যাডো, ছোট হার্ট, কান্নার ফোঁটা বা ফ্রেকলস আঁকা হয়। যা এক ধরনের মিষ্টি কিন্তু রহস্যময় সৌন্দর্য দেয়।

কেন জনপ্রিয়? এই লুকটি আত্মপ্রকাশের স্বাধীনতা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলে। বিশেষ করে শিল্পী, পারফর্মার ও অদ্ভুত-চমকপ্রদ লুক পছন্দ করা মানুষের মধ্যে এটি বেশ জনপ্রিয়।

সাইবারপাঙ্ক গ্লো, মেকেআপে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

এই মেকআপ স্টাইল ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সৌন্দর্যকে তুলে ধরেছে। ব্লেড রানার ও সাইবারপাঙ্ক টু জিরো সেভেন সেভেনের মতো সাই-ফাই সিনেমা থেকে অনুপ্রাণিত। এই লুকের মূল আকর্ষণ হলো উজ্জ্বল নীয়ন রঙ ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ক্রোম বা মেটালিক লিপস্টিক, গ্লোইং এলইডি চোখের পাতা, ইউভি-রিঅ্যাক্টিভ হাইলাইটার এবং শার্প জ্যামিতিক আইলাইনারের ব্যবহার হয়েছে এই মেকআপে। এতে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল নিওন শেডস। যেমন ইলেকট্রিক ব্লু, ফুচশিয়া এবং লিম গ্রীন।

কেন এটি ট্রেন্ডিং? ডিজিটাল সংস্কৃতি এবং এআই এথলেটিক্সের প্রভাবে এই লুক জনপ্রিয় হচ্ছে। এটি ভবিষ্যতের ফ্যাশন এবং বিউটির একটি ঝলক হিসেবে দেখা যাচ্ছে। যারা সাই-ফাই ভাইব পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ ট্রেন্ড।

ওয়াই-টুকে ফ্রস্টেড গ্ল্যাম, নস্টালজিক লুক তৈরি করে

এটা মূলত ২০০০ সালের শুরুর দশকের জনপ্রিয় মেকআপ স্টাইল। যেখানে চকচকে, ঝলমলে ও একদম গার্লি লুককে গুরুত্ব দেয়। এই লুকের বিশেষত্ব হলো পাতলা, উঁচু ভ্রু, বরফের মতো নীল বা রুপালি আইশ্যাডো, গ্লসি ফিনিশের ঠোঁট, ছোট ছোট রাইনস্টোনের ব্যবহার এবং চুলে বাটারফ্লাই ক্লিপস।

কেন জনপ্রিয়? এই স্টাইলের অনুপ্রেরণা এসেছে ব্রিটনি স্পিয়ার্স, প্যারিস হিলটন এবং ব্র্যাটজ ডলসের মতো ২০০০ সালের ফ্যাশন আইকনদের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন আবার এই লুক ফিরে এসেছে। যাতে রয়েছে নস্টালজিক এবং ট্রেন্ডি লুক।

ই-গার্ল ব্লাশ ওভারলোড, গেমিং কালচার মেকআপে

ই-গার্ল মেকআপ হলো অ্যানিমে ও গ্রাঞ্জ ফ্যাশনের মিশ্রণ। যা টিকটক ও টুইস স্ট্রিমারদের মাধ্যমে জনপ্রিয় হয়েছে। এই লুকে উজ্জ্বল গোলাপি বা লাল ব্লাশ অতিরিক্ত পরিমাণে গালের উপরের অংশ থেকে নাক পর্যন্ত লাগানো হয়। যা সানবার্ন বা পুতুলের মতো কিউট কিন্তু বোল্ড লুক দেয়।

এই স্টাইলে আরও থাকে কালো উইংড আইলাইনার, যা চোখকে বড় ও শার্প দেখায়। নকল ফ্রেকলস বা ছোট ছোট কালো দাগ, যা স্বাভাবিক সৌন্দর্য বাড়ায়। চোখের নিচে ছোট ডিজাইন—হার্ট, স্টার বা অন্য কিউট চিহ্ন আঁকা হয়। যা মেকআপকে আরও কিউট ও ফান করে তোলে।

কেন জনপ্রিয়? এই লুক অ্যানিমে, অল্টারনেটিভ ফ্যাশন ও গেমিং কালচারের সঙ্গে মিশে গিয়ে একটি অনন্য স্টাইল তৈরি করেছে। তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্রেন্ড।

গথিক ললিতা ডল, রহস্যময় করে তুলবে এই মেকআপ

গথিক ললিতা ডল হলো একটি ফ্যাশন ট্রেন্ড, যেখানে গথিক এবং হারাজুকু স্টাইলের মিশ্রণ দেখা যায়। এই লুকটিতে ত্বক হয়ে থাকে সাদা, চিনামাটির পুতুলের মতো। চোখের চারপাশে গাঢ় কালো আইলাইনার, গাঢ় লাল বা কালো লিপস্টিক, আর লম্বা চোখের পাতা থাকে। লেইস, ফিতা এবং ভিক্টোরিয়ান স্টাইলের পোশাকের ব্যবহার এই লুকটিকে আরও রোমান্টিক ও রহস্যময় করে তোলে।

কেন জনপ্রিয়? গথিক এবং ভিক্টোরিয়ান ফ্যাশনের প্রতি আগ্রহ বেড়েছে। সেই সাথে নারীত্বের নানা রকমের স্টাইলের উত্থান হয়েছে এই মেকআপে।

সিরেন আইস, টিকটক ভাইরাল ট্রেন্ড

সাইরেন আইস একটি মেকআপ ট্রেন্ড। যা চোখের আকৃতি আকর্ষণীয় এবং রহস্যময় করে তোলে। এটি চোখের কোণে তীক্ষ্ণ এবং প্রসারিত উইংড আইলাইনার দিয়ে তৈরি করা হয়। যা আলমন্ড বা ফক্স-আইয়ের মতো লাগে। সাধারণত, এই লুকের সাথে স্মোক আইশ্যাডো এবং গ্লসি লিপস্টিক ব্যবহার করা হয়। যা দারুণ একটি লুক দেয়।

কেন এটি ট্রেন্ডিং? এটি টিকটকে ভাইরাল হয়ে উঠেছে। কারণ এটি চোখের আকৃতি বাড়িয়ে দেয় এবং চোখকে আরও আকর্ষণীয় ও তীব্র করে তোলে।

ফেরিকোর শিমার, প্রাকৃতিক মোটিফ সাজে

ফেরিকোর শিমার অনেকটা কাল্পনিক এবং আধ্যাত্মিক মেকআপ ট্রেন্ড। এটি মূলত প্রকৃতি থেকে অনুপ্রাণিত। এই লুক যেকেউকে করে তোলে দীপ্তিময় ও উজ্জ্বল। ল্যাভেন্ডার, মিন্ট বা পীচ রঙের প্যাস্টেল আইশ্যাডো ব্যবহার হয় এতে। আয়রিডেসেন্ট হাইলাইটার এবং গাল ও চোখে গ্লিটার অ্যাকসেন্ট রয়েছে। কিছু কিছু মেকআপে ফুলের গহনা বা প্রজাপতি মোটিফও থাকে।

এলিয়েন চিক, ভিনগ্রহী সৌন্দর্য থেকে অনুপ্রাণিত

এলিয়েন চিক একটি নতুন ধরনের মেকআপ স্টাইল, যা ভিনগ্রহী সৌন্দর্য থেকে অনুপ্রাণিত। এতে মুখের আকার বদলাতে কন্টূরিং করা হয়। ত্বক থাকে ধাতব বা ঝকমকানো রঙ এবং চোখের লাইনার অসমমিত হয়। ঠোঁটের রঙও অস্বাভাবিক হতে পারে, যেমন সবুজ, সিলভার বা কালো। কখনো কখনো, অদ্ভুত ভ্রু বা প্রস্টেটিকসও ব্যবহার করা হয়।

কেন এটি ট্রেন্ডিং? এটি পুরনো বিউটি ধারণার বাইরে গিয়ে এক নতুন ভিন্নতা সৃষ্টি করে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর