প্রাকৃতিক উপায়ে চুল ঘন করবেন যেভাবে

খাদ্যাভ্যাসে পরিবর্তন, মাথায় মালিশ, প্রাকৃতিক হেয়ার মাস্ক আর কোমল চুলের যত্ন। এই কয়েকটি অভ্যাসেই চুল হতে পারে আরও ঘন, শক্ত ও স্বাস্থ্যবান।

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:০০ পিএম

দিন দিন চুল পাতলা হয়ে যাচ্ছে? এটি যেমন পুরুষদের ক্ষেত্রে হয়, তেমনি নারীরাও ভোগেন এই সমস্যায়। কারণ হতে পারে জিনগত প্রভাব, মানসিক চাপ, হরমোনজনিত পরিবর্তন কিংবা কিছু শারীরিক সমস্যা। তবে কিছু প্রাকৃতিক উপায় মেনে চললে চুলকে আগের চেয়ে ঘন ও স্বাস্থ্যবান করা সম্ভব।

ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের সিনিয়র চর্মরোগ বিশেষজ্ঞ ড. ডিএম মহাজন জানিয়েছেন, ‘মাথায় নিয়মিত মালিশ করলে রক্ত চলাচল বাড়ে। যা চুলের ফলিকলে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। এছাড়া মালিশ মানসিক চাপও কমায়। যা চুল পড়ার অন্যতম কারণ।’

তার মতে, প্রাকৃতিক উপায়েই ঘন হতে পারে চুল। কীভাবে? জেনে নিন ৫টি কার্যকর উপায়।

মাথায় নিয়মিত তেল মালিশ

প্রতিদিন ১০-১৫ মিনিট করে হালকা গরম তেল দিয়ে মালিশ করলে চুলের গোড়া মজবুত হয়। ডা. মহাজন বলেন, ‘প্রতিদিন ১০০ বার চুল আঁচড়ালে মাথার ত্বকের প্রাকৃতিক তেল গোটা স্ক্যাল্পে ছড়িয়ে যায়। যা চুলের গোঁড়া সুস্থ রাখতে সাহায্য করে।’

কমিয়ে দিন চুল ধোয়া

প্রতিদিন শ্যাম্পু করলেই চুল পরিষ্কার হয়, এই ধারণা ভুল। এতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। বিশেষজ্ঞের মতে, সপ্তাহে ২-৩ বার চুল ধোয়াই যথেষ্ট। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুল পড়া কমে।

কেমিক্যাল ও হিট এড়িয়ে চলুন

চুলে অতিরিক্ত হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা ডাই ব্যবহার করলে চুল দুর্বল হয়ে পড়ে। ডা. মহাজন বলেন, ‘এই ধরনের হিটিং ডিভাইস বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট চুলের গঠন নষ্ট করে। যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থায় চুল রাখতে চেষ্টা করুন।’

খাদ্যতালিকায় পুষ্টি রাখুন

চুল ঘন ও শক্ত করতে দরকার ভেতর থেকে যত্ন। খাবারে রাখুন ভিটামিন বি, ডি, আয়রন ও জিঙ্ক। দুধ, ডিম, বাদাম, সবুজ শাকসবজি ও মাছ এই উপাদানে সমৃদ্ধ, যা চুলের বৃদ্ধিতে সহায়ক।

সপ্তাহে একদিন হেয়ার মাস্ক

ডিম, মেথি বাটা, অ্যালোভেরা জেল বা নারকেল তেল দিয়ে তৈরি প্রাকৃতিক মাস্ক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ, ‘বাজারের শ্যাম্পু বা কন্ডিশনার চুল পরিষ্কার করলেও চুলের গুণগত উন্নতি ঘটায় না। বরং প্রাকৃতিক উপায়েই চুল ফিরে পায় পুষ্টি।’

সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন

চুলের যত্নে বাজারের চকচকে প্যাকেটের হেয়ার প্যাক নয়। বরং প্রাকৃতিক যত্নই বেশি কার্যকর। নিয়মিত মাথায় মালিশ, স্বাস্থ্যকর খাবার আর ঘরোয়া হেয়ার মাস্কে ফিরিয়ে আনুন চুলের পুরোনো ঘনত্ব ও সৌন্দর্য। কারণ চুল শুধু সাজ নয়, আত্মবিশ্বাসেরও বড় উপাদান।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর