ছোট চুলে নতুন কিছু করার ভাবনা অনেকেই মাথায় আনেন, বিশেষ করে গরমের এই সময়ে। তবে কাটিংয়ের আগে যদি জানা থাকে কোন মুখের গড়নে কোন বব কাট বেশি মানায়, তাহলে চুল কাটানোটা আরও স্টাইলিশ হয়। জেনে নিন কোন মুখে কেমন বব সবচেয়ে বেশি মানাবে।
গোল মুখ: লম্বা লেয়ার্ড বব
গোল মুখ মানে সমান প্রস্থ ও দৈর্ঘ্য, একটি পূর্ণতা থাকা মুখের গড়ন। এই ধরনের মুখে মানায় লম্বা লেয়ারযুক্ত বব, যাকে লবও বলা হয়। মাঝখান বা এক পাশে পার্ট করে দিলে মুখের চারপাশে একটা স্মার্ট অ্যাঙ্গেল তৈরি হয়। হেয়ার স্টাইলিস্ট ক্রিস্টিন বেলেমার বলেন, ‘এই কাটটা গোল মুখে খুবই ভালো মানায়। মুখের নরম গড়নে একটু শার্পনেস এনে দেয়, দেখতে আরও ব্যালান্সড লাগে।’

চৌকোনা মুখ: ফ্রেঞ্চ বব
চৌকোনা মুখ মানে জ-লাইন স্পষ্ট, চিবুক বেশ শক্ত ও মুখের প্রস্থ-দৈর্ঘ্য প্রায় সমান। এই মুখে মানায় ফেস ফ্রেমিং ফ্রেঞ্চ বব। এটি একটু ছোট দৈর্ঘ্যের ও হালকা লেয়ারে কাটা হয়। হেয়ার স্টাইলিস্ট কিম্বারলি গিল্ডনার বলেন, ‘ফ্রেঞ্চ বব চৌকোনা মুখে দারুণ মানায়। লেয়ারে কাটার ফলে মুখের শক্ত অ্যাঙ্গেলগুলো অনেকটা সফট দেখায়।’
ওভাল মুখ: চিবুক-সমান ব্লান্ট বব
ওভাল বা ডিম্বাকৃতি মুখে অনেক স্টাইলই মানিয়ে যায়। তবে চিবুক পর্যন্ত সমানভাবে কাটা ব্লান্ট বব সবচেয়ে ক্লাসিক ও ট্রেন্ডি। কিম্বারলি বলেন, ‘ওভাল মুখে ব্লান্ট বব দারুণ ফিট করে। মুখের নরম ও ব্যালান্সড গড়নটা এই ধারালো কাটকে সুন্দরভাবে টানটান ভারসাম্য দেয়।’
লম্বাটে মুখ: ৯০-এর দশকের বাউন্সি বব
এই মুখগড়নে কপাল, চিবুক এবং মুখের দৈর্ঘ্য প্রায় সমান। একটু বেশি অ্যাঙ্গুলার বলে এখানে মানায় ৯০-এর দশকের বাউন্সি ব্লোআউট বব। কিম্বারলি বলেন, ‘এই ধরনের মুখে হালকা টেক্সচারযুক্ত লেয়ার বা একটু লম্বা বব খুব মানায়। এতে মুখের ধারালো রেখাগুলো হালকা হয়ে আসে।’
ডায়মন্ড মুখ: চিবুক সমান বব ও কার্টেন ব্যাঙ্গস
ডায়মন্ড মুখ মানে উচ্চ গালের হাড়, শক্ত অ্যাঙ্গেল ও তীক্ষ্ণ গড়ন। এই গড়নে মানায় চিবুক সমান বব যার সাথে থাকবে কার্টেন ব্যাঙ্গস বা সামনের লেয়ারে হালকা ফ্রেমিং। বেলেমার বলেন, ‘এই কাট মুখের তীক্ষ্ণতা নরম করে। আর কার্টেন ব্যাঙ্গস গালের হাড়ে দারুণ ফোকাস আনে।’
ত্রিভুজ মুখ: মিডি বব
এই মুখের বৈশিষ্ট্য হলো উপরে চওড়া ও নিচে সরু। এই গড়নে মানায় মাঝামাঝি দৈর্ঘ্যের বব, যা কাঁধের একটু উপরে কাটা হয়। বেলেমার বলেন, ‘এই ধরনের কাট গালের আশপাশে ভলিউম আনে এবং চিবুককে ভারসাম্য দেয়। তবে নিচে যেন খুব বেশি ভারী না হয়, সেটা খেয়াল রাখতে হবে।’
হৃদয়াকৃতি মুখ: ফেস-ফ্রেমিং লব
এই মুখে কপাল চওড়া ও চিবুক সরু, অনেক সময় উইডোস পিকও থাকে। এই মুখে মানায় কার্টেন ব্যাঙ্গসসহ ফেস ফ্রেমিং লব। কিম্বারলি বলেন, ‘কার্টেন ব্যাঙ্গস কপালের প্রস্থ কমিয়ে ভারসাম্য আনে। সামান্য ওয়েভ ও টেক্সচার থাকলে পুরো লুক আরও সুন্দর ও হালকা লাগে।’
চুল কাটাতে যাওয়ার আগে মুখের গড়ন বুঝে নিলে স্টাইলটা যেমন সুন্দর হবে, তেমনি আপনাকেও মানাবে বেশি। আর বব কাট, চিক, ট্রেন্ডি আর সব সময়েই ইন ফ্যাশন। চুল কাটা নিয়ে আর চিন্তা নয়, শুধু নিজের মুখ চিনে নিন, আর বব কাটের ভেতর থেকে খুঁজে নিন আপনার পারফেক্ট ম্যাচ।
তথ্যসূত্র: টাইমস নাও, রিয়েল সিম্পল


বৃষ্টির দিনে কোঁকড়া চুলে ঝামেলা, রইল মুক্তির উপায়
শুধু ত্বকে নয়, স্ক্যাল্পেও দরকার সানস্ক্রিন
