ছেলের বিয়েতে নজর কাড়ল নীতা আম্বানির স্বর্ণের ‘ব্যাগ’

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১১:২৯ এএম

ছয় মাস আগে শুরু হয়েছিল প্রাক-বিবাহ আয়োজন। অবশেষে শুক্রবার ভারতের মুম্বাইয়ে সম্পন্ন হলো এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। ভারতের শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত।

এমনিতেও নিজের সাজপোশাক নিয়ে আলোচনায় থাকেন নীতা আম্বানি। এবার ছেলের বিয়েতে কেমন সাজবেন, তা নিয়ে ফ্যাশন দুনিয়ার আগ্রহ তাই ছিল তুঙ্গে।

ছেলের বিয়েতে নিজের বিয়ের ছবির পাশে পোজ দিলেন নীতা আম্বানি; ছবি ইন্সটাগ্রাম থেকেবিয়ে উপলক্ষ্যে ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরেন নীতা। সিল্কের লেহেঙ্গা জুড়ে ছিল সবুজ, গোলাপি আর সোনালি আভা। নীতার ব্লাউজ জুড়ে ছিল সোনালি, রূপালি জালির নকশা করা। ব্লাউজে জারদৌসির কারুকাজটি ছিল জমকালো। 

নীতা আম্বানির নকশা করা এই পোশাকের নাম ‘রাংকাট’ ঘাগরা। নীতার পোশাকটি নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০ দিন। লেহেঙ্গার সঙ্গে নীতা পরেন হীরার গয়না। মাথায় খোঁপা আর খোঁপায় ছিল ফুলের বেণী। হালকা মেকআপেই নজর কেড়েছেন মুকেশ-পত্নী।

তবে সব নজর কেড়ে নেয় নীতার হাতে থাকা সোনালি রঙের চতুষ্কোণ একটি বস্তু। ব্যাগ ভেবে ভুল করলেও আসলে নীতার হাতে ছিল ঐতিহ্যবাহী ‘রমন ডিভো’ প্রদীপ। এই প্রদীপ হাতেই বিয়ের মণ্ডপে পৌঁছান বরের মা। 

গুজরাটি বিয়ের রীতি অনুযায়ী বরের মা ‘রমন ডিভো’ বহন করেন। এর শুভ আলো সমস্ত অন্ধকার দূর করে নবদম্পতির জীবনে আশীর্বাদ বয়ে আনবে এমনটিই বিশ্বাস করা হয়।

 ছোট ছেলের বিয়েতে মঞ্চে উপস্থিত আম্বানিরা; নীতার হাতে রমন ডিভো। ছবি ইন্সটাগ্রাম থেকেবিয়ে উপলক্ষ্যে নীতা আম্বানির হাতে আঁকা মেহেদিও হয়েছে ‘ভাইরাল’। মেহেদিতে প্রিয়জনের নাম লেখার ঐতিহ্যকে যেন আরও একবার প্রতিষ্ঠিত করেছেন নীতা আম্বানি। নীতার মেহেদিতে যেমন রয়েছে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের নাম, তেমনই তার মেয়ে ইশা এবং জামাই আনন্দ পিরামলের নাম। বড় ছেলে আকাশ ও বড় বউমা শ্লোকার নামও লিখেন হাতে। ভোলেননি নাতি-নাতনিদেরও। সঙ্গে লেখা রয়েছে স্বামী মুকেশ আম্বানির নামও।

অনন্ত আর রাধিকার বিয়ের অনুষ্ঠান আরও দু’দিন চলবে । আজকে ‘শুভ আশীর্বাদ' এবং কালকে ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে ।  

তথ্যসূত্র-হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর