ট্রাম্পের নৈশভোজে নজর কাড়লেন নীতা আম্বানি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে বিশেষ এক নৈশভোজে অংশগ্রহণ করেন নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি। ১৮ জানুয়ারিতে আয়োজিত এই ক্যান্ডেললাইট ডিনারে সবার নজর কাড়ে নীতা আম্বানি। ওই দিন তিনি পরেছিলেন ২০০ বছরের পুরনো ভারতীয় পেনডেন্ট, সেই সাথে ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম সিল্ক শাড়ি।

তোতাপাখির আকারে তৈরি এই পেনডেন্টটি প্রাচীন ভারতীয় কারুশিল্পের অনন্য এক প্রতীক। এটি তৈরি হয়েছে কুন্দন পদ্ধতিতে। পান্না, রুবি, হীরা এবং মুক্তো দিয়ে গড়া হয়েছে এই গহনাটি। যেখানে পাথরগুলো রুপার গয়নার গায়ে সুনিপুণভাবে বসানো হয়েছে। যাকে ভারতীয় শিল্পের উৎকর্ষতার এক অসামান্য উদাহরণ হিসেবে ধরা হয়। এতে রয়েছে লাল ও সবুজ রঙের সূক্ষ্ম এনামেল কাজ।

আধুনিক পোশাকে নীতা আম্বানি সূক্ষ্ম ভাবে তুলে ধরেছেন ভারতের ঐতিহ্যকেও। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে

নীতা আম্বানির পোশাক, তাঁর পেনডেন্টের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। তিনি বেছে নিয়েছিলেন একটি কাঞ্চিপুরম সিল্ক শাড়ি, যা ভারতের ঐতিহ্যবাহী শৈলীর এক জীবন্ত প্রতীক। ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরম অঞ্চলে তৈরি এক ধরনের রেশম শাড়ি। এই শাড়িগুলি কর্ণাটকের তামিলনাড়ুতে বেশিরভাগ মহিলারা বিবাহ ও বিশেষ অনুষ্ঠানের পরেন। ২০০৫-২০০৬ সালে ভারত সরকার কর্তৃক ভৌগোলিক নির্দেশক হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই শাড়িটি তৈরি করেছিলেন দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারিগর বি. কৃষ্ণমূর্তি।

শাড়িতে রয়েছে একশোটিরও বেশি ঐতিহ্যবাহী মোটিফ। এগুলো মূলত নেওয়া হয়েছে কাঞ্চিপুরমের মন্দিরগুলোর নকশা থেকে। এতে রয়েছে ইরুথলাইপক্ষী বা দুই-মুখী ঈগল, যাকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রতীক। এছাড়াও রয়েছে ময়িল (ময়ূর) এবং সর্গবাসাল বা স্বর্গের দরজা। শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন বিশেষভাবে তৈরি মখমলের ব্লাউজ। উঁচু গলার ব্লাউজটির হাতায় ছিল সূক্ষ্ম পুঁতির কাজ, যা সবার নজর কেড়েছে খুব সহজেই। তাঁর পোশাকে সূক্ষ্ম কৌশলে ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে ডিজাইনার।

নীতা আম্বানি সবসময়ই তাঁর অনন্য গয়নার রুচির জন্য পরিচিত। তাঁর সংগ্রহে এমন সব গহনা থাকে, যা ঐতিহ্যবাহী কারুশিল্পের নিদর্শন করে। কুন্দন, হীরা বা রুবি দিয়ে তৈরি তাঁর প্রতিটি গহনা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং তা ভারতের সংস্কৃতি ও শিল্পের গল্প বলে। নীতা আম্বানির এই উপস্থিতি শুধু তাঁর ব্যক্তিগত সৌন্দর্য নয়, বরং ভারতীয় কারুশিল্প এবং সংস্কৃতির দারুণ এক উপস্থাপনাও ছিল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর