প্রিন্সেস ডায়ানার হাত ধরেই সফট গ্ল্যাম ট্রেন্ডের শুরু

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:০০ পিএম

রেড কার্পেটের সাজ বলতে আমরা অনেক কিছু বুঝি। কিন্তু কিছু সাজ এমন হয়, যা বছর পেরিয়ে গেলেও মানুষ ভোলে না। ১৯৮৭ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিন্সেস ডায়ানার উপস্থিতি ঠিক তেমনই এক স্মরণীয় মুহূর্ত।

সেদিন তিনি পরেছিলেন হালকা নীল রঙের একটি গাউন, যা বানিয়েছিলেন তাঁর প্রিয় ডিজাইনার ক্যাথরিন ওয়াকার। এই গাউনটিই আজ ‘সফট গ্ল্যাম’ লুকের পথ দেখিয়েছিল, যখন এই শব্দটাই কেউ শোনেনি।

ডায়ানা আর চার্লস গিয়েছিলেন ফ্রান্সের রিভিয়ারায় মাত্র দশ ঘণ্টার জন্য। একটা সিনেমার স্ক্রিনিং আর একটি ডিনার, এই ছিল মূল পরিকল্পনা। কিন্তু প্রিন্সেস ডায়ানা তাঁর সাজ আর উপস্থিতি দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেললেন।

সেদিন তিনি যে নীল রঙের গাউন পরেছিলেন, তা যেন স্বপ্নের মতো। কাপড়টা ছিল পাতলা, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। গলায় স্কার্ফের মতো একটা অংশ নেমে এসেছে কোমরের নিচ পর্যন্ত। সবকিছু মিলে মনে হচ্ছিল, যেন পুরোনো হলিউডের কোনো সিনেমার দৃশ্য।

এই সাজের অনুপ্রেরণা ছিল অভিনেত্রী গ্রেস কেলির পোশাক থেকে, যেটা ছিল হিচককের সিনেমা ‘টু ক্যাচ আ থিফ’-এ। ডিজাইনার ওয়াকার সেটা মাথায় রেখেই এই গাউনটি তৈরি করেছিলেন।

তখন প্রিন্সেস ডায়ানার বয়স ছিল মাত্র ২৬ বছর। তিনি সাজলেন খুবই সহজভাবে। ছোট হীরা বসানো দুল, একটা মানানসই ব্রেসলেট আর নীল ফ্ল্যাট জুতা। কোনো জাঁকজমক নেই, কিন্তু সৌন্দর্যে ঘাটতি নেই।

ডায়ানা আর চার্লস ‘দ্য হোয়েলস অব অগাস্ট’ সিনেমা দেখতে গিয়েছিলেন, পরে ডিনার করেছিলেন মেয়র আর বিশেষ অতিথিদের সঙ্গে। কিন্তু আসল আকর্ষণ ছিল ডায়ানার সেই গাউন।

এই একটা লুকই প্রমাণ করে দেয়, কীভাবে রাজকীয় স্টাইল আর সৌন্দর্য একসঙ্গে চলে। আজও ফ্যাশনের জগতে যখন প্যাস্টেল শিফন গাউনের কথা বলা হয়। তখন সেই কান উৎসবের কথা আপনাতেই চলে আসে।

ডায়ানার সেই লুক শুধু ইতিহাসের অংশই নয়। বরং সফট গ্ল্যাম ট্রেন্ডের শুরুটা ছিল সেইখান থেকেই।

অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর