শাড়ির জরি আসল না নকল, রইল চেনার উপায়

আপডেট : ২৮ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

শাড়ির পাড়ে সোনালি বা রুপালি ঝিলিক দেখলেই মনটা খুশি হয়ে যায়। বিশেষ করে যদি সেটা হয় আসল জরি! কিন্তু এখন বাজারে অনেক শাড়িতেই এমন জরি থাকে যেটা দেখতে আসল মনে হলেও আসলে কৃত্রিম। তাই শাড়ি কেনার সময় একটু খেয়াল রাখা দরকার। সহজ কিছু উপায় আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন, শাড়ির জরিটা সত্যিই আসল কিনা।

আলোতে জরির ঝিলিক দেখুন

আসল জরির একটা নরম, ধীর-স্থির দীপ্তি থাকে। এটি খুব বেশি ঝলমলে বা চকচকে হয় না। রোদে ধরলে জরির এই কোমল ঝিলিকটা বোঝা যায়। যদি জিনিসটা খুব উজ্জ্বল বা একেবারে প্লাস্টিকের মতো উজ্জ্বল দেখায়। তবে সেটি সম্ভবত কৃত্রিম জরি।

ওজন পরীক্ষা করুন

আসল জরিতে প্রকৃত ধাতব সুতো ব্যবহৃত হয়। যেমন, রুপা বা সোনার প্রলেপ দেওয়া তামা। তাই এসব শাড়ি বেশ ওজন হয়ে থাকে। শাড়ির একপাশ তুলে দেখুন। ওজন একটু বেশি লাগলে সেটি আসল জরির ইঙ্গিত হতে পারে। যদি কাপড়টা একদম হালকা হয়, তাহলে তা নকল হবার সম্ভাবনা বেশি।

পেছনের দিক দেখুন

আসল জরির কাজ সাধারণত খুব নিখুঁতভাবে বোনা হয়। তাই শাড়ির পেছনের দিকেও কাজটা ঝকঝকে ও গোছানো দেখাবে। যদি দেখেন পিছনে সুতো উল্টে আছে, কাজ এলোমেলো, বা খসখসে সেলাই। তাহলে সেটা আসল জরি নয় বলেই ধরে নিতে পারেন।

আগুনে পোড়ানোর পরীক্ষা (সাবধানে)

এই পরীক্ষাটি শুধুমাত্র অতিরিক্ত কোনও সুতো থাকলে বা অনুমতি থাকলে করা যায়। খুব ছোট করে একটি সুতো জ্বালিয়ে দেখুন। যদি জরি আসল হয়, তবে সেটা পোড়ার পর নরম ছাই হয়ে যাবে। আর যদি পলিথিনের মতো গলে শক্ত দলা তৈরি করে, তাহলে সেটা কৃত্রিম। তবে পুরো শাড়িতে যেন আগুন না লাগে, সেই দিকে খেয়াল রাখবেন।

বিশেষজ্ঞের সাহায্য নিন

নিজে বুঝতে না পারলে পেশাদারদের শরণাপন্ন হন। কোনো অভিজ্ঞ তাঁত শিল্পী, হ্যান্ডলুম দোকানের মালিক, বা এমনকি কিছু গয়নার দোকানদারও আসল জরি চেনার দক্ষতা রাখেন। কয়েক মিনিটেই তারা বুঝিয়ে দিতে পারেন আপনার জরিটা আসল, না নকল।

জরি মানেই কেবল ঝকমক নয়। জরি মানে ইতিহাস, ঐতিহ্য আর নিখুঁত কারুকাজ। তাই আপনি যদি এমন শাড়ি কিনে থাকেন যেটির মূল্য অনেক, তা হলে একটু সচেতন থাকুন। আসল জরি শুধু দেখতেই নয়, পরতেও অন্যরকম। দেখে-শুনে কিনলে ঠকে যাবেন না।

তথ্যসূত্র: টাইমস নাউ

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর