কোটি টাকার ওপরে বিক্রি হলো ৩ লাবুবু পুতুল!

আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:২৮ পিএম

একসময় ছিল ব্যাগে ঝুলে থাকা কিউট পুতুল লাবুবু। এখন তা বিলাসবহুল নিলামের তারকা। লাবুবু পুতুলের দাম শুনে চমকে উঠছে নেটিজেনরা। কে ভেবেছিল, হাজার টাকার নিচে বিক্রি হওয়া খেলনা একদিন কোটি টাকা ছাড়িয়ে যাবে?

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম ‘লাবুবু একক নিলাম’। আয়োজক ছিল ইয়োংলে ইন্টারন্যাশনাল অকশন হাউজ। সেখানেই বিক্রি হয় লাবুবুর ইতিহাসের সবচেয়ে দামি তিনটি পুতুল। চলুন দেখে নিই সেই তিন ‘সেলিব্রেটি’ পুতুলকে।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম ‘লাবুবু একক নিলাম’। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মিন্ট রঙা মানব-আকৃতির লাবুবু

১৩১ সেন্টিমিটার উচ্চতার এই মিন্ট গ্রীন লাবুবুটি যেন পুরো নিলামের শোস্টপার। বিক্রি হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ওপরে। এই পুতুলটি শুধু আকারে নয়, দামে-দৌড়েও সবচেয়ে এগিয়ে।

উঁচু বাদামি লাবুবু

একই নিলামে মিন্ট রঙার পরই আলোচনায় আসে এক লম্বা বাদামি রঙের লাবুবু পুতুল। এটিও কম যায় না, বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ওপরে। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ছাড়িয়ে এই পুতুল এখন ‘আর্ট টয়’-এর তালিকায়।

তিন জ্ঞানী লাবুবু

‘শুনো না, দেখো না, বলো না’, এই মন্ত্রে তৈরি তিনটি লাবুবু পুতুলের সেটও ছিল আলোচনার কেন্দ্রে। প্রথমে হংকংয়ের সোথেবিজ নিলামে এক সেট বিক্রি হয় ২৫ হাজার ডলারে। পরে বেইজিংয়ে আরও একটি সেট বিক্রি হয় ৭১ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭ লাখ টাকা।

কয়েক বছর আগেও যেসব পুতুল বিক্রি হতো পপ মার্ট স্টোরে কয়েক শ’ ডলারে, সেগুলো এখন ধরা ছোঁয়ার বাইরে। কালেক্টরদের হাতে হাতেই পাল্টে যাচ্ছে মালিকানা, আর দাম ছুঁছে আকাশ।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর