কেটি পেরি নাকি জাস্টিন ট্রুডো, কে বেশি ধনী?

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও আন্তর্জাতিক পপ তারকা কেটি পেরির গুজবিত রোমান্স এই সপ্তাহে ভাইরাল হয়েছে। ক্যালিফোর্নিয়ার ইয়টে তাঁরা এক সঙ্গে সময় কাটাচ্ছিলেন এমন ছবি ছড়িয়ে পড়ে। তারপর সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক পর্যন্ত সবাই কৌতূহলে।

তবে শুধু প্রেমের খবরে নয়, ভক্তদের কৌতূহল বেড়েছে আরেকটি বিষয়ে, কে বেশি ধনী?

৪০ বছর বয়সী কেটি পেরি, যিনি ফায়ারওয়ার্ক ও রোরের মতো হিট গান দিয়ে বিশ্বকে মাতিয়েছেন। তার সম্পদ এখন আনুমানিক ৪০০ মিলিয়ন ডলার। ২০২৩ সালে কেটি তার মিউজিক ক্যাটালগের অধিকার ২২৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন। যা তাঁকে সঙ্গীত থেকে ব্যবসায়ী হিসেবে পরিণত করেছে।

এছাড়া আমেরিকান আইডলের বিচারকের কাজ থেকে বছরে ২৫ মিলিয়ন ডলার আয়। লাস ভেগাস রেসিডেন্সি, ফ্যাশন ও বেভারেজ ব্যবসা, এবং পেপসি, কভারগার্ল ও এইচঅ্যান্ডএমের সঙ্গে সহযোগিতা কেটিকে শুধুই একজন গায়িকা নয়, বরং ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন।

৫৩ বছর বয়সী ট্রুডো, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। বর্তমানে রাজনৈতিক পরিসর থেকে সরে এসেছেন। তাঁর সম্পদ প্রায় ৯০ মিলিয়ন ডলার। যা এসেছে পারিবারিক উত্তরাধিকার, প্রাক্তন রাজনৈতিক সুবিধা এবং বিশ্বখ্যাত বক্তৃতার ফি থেকে।

বিশেষত, পরিবেশ, নেতৃত্ব ও বৈশ্বিক ঐক্য নিয়ে বক্তৃতার জন্য তিনি উচ্চ ফি নেন। এছাড়া কানাডা ও ইউরোপে তাঁর কিছু রিয়েল এস্টেট সম্পদও রয়েছে।

কে এগিয়ে?

সংখ্যার দিক থেকে স্পষ্ট, কেটি পেরি জাস্টিন ট্রুডোকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন। ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ কেটিকে বিশ্বের অন্যতম ধনী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পপ ও রাজনীতির এই অপ্রত্যাশিত সংমিশ্রণে, স্টেজের আলো হয়তো সংসদের আলোকে হার মানিয়েছে। তবে এই যুগলের ভবিষ্যত নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়বে। হয়তো যৌথ চ্যারিটি ইভেন্ট বা উচ্চসাগরের প্রেমের সুরে একটি বিশেষ পারফরম্যান্সও হতে পারে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর