যেভাবে তৈরি করবেন পাটিসাপটা পিঠা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা বেশ মজার। এখন আপনি বাড়িতেই বানাতে পারেন এই পিঠা। মজার শীতের পিঠার রেসিপি দিয়েছেন তাসমিয়া তাবাসসুম

উপকরণ
ব্যাটার তৈরির জন্য লাগবে ময়দা ১/২ কাপ, চালের গুঁড়ো ১ কাপ, খেজুরের গুড় ২১/২ টেবিল চামচ, লবণ এক চিমটি ও কুসুম গরম পানি ১ কাপ। আর ক্ষীর তৈরির জন্য লাগবে ঘন তরল দুধ ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, সুজি ২ টেবিল চামচ, খেজুরের গুঁড় ৩ টেবিল চামচ। 

রন্ধন প্রণালী
প্রথমে ময়দা, চালের গুঁড়া, খেজুরের গুড়, লবণ এবং পানি মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব বেশি পাতলা হবেনা আবার ঘনও হবেনা। ব্যাটার ঢেকে ঘণ্টা খানেক রেখে নিন। এবার ক্ষীরের জন্য একটি পাত্রে দুধ জ্বাল দিন। গুঁড়া দুধ দিয়ে ঘন ঘন নাড়ুন। দারুচিনি এলাচ দিন। দুধ ঘন হয়ে এলে সুজি দিন। বারবার নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। দুধ পুরোপুরি ঘন হয়ে গেলে তার সঙ্গে গুড় মিশিয়ে সব ভালো করে নেড়ে দিন। ক্ষীর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। তারপর পিঠা বানানোর জন্য চুলায় ননস্টিক প্যান গরম হতে দিন। প্যান গরম হয়ে গেলে প্যানে সামান্য তেল ব্রাশ করে নিন। এবার ডালের চামচের এক চামচ ব্যাটার নিয়ে প্যানে ঢেলে প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো ছড়িয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। আধা মিনিটের মধ্যে রুটির রং পরিবর্তন হয়ে রুটির কাঁচা ভাব চলে যাবে। এখন তৈরি করে রাখা ক্ষীর থেকে ১-২ টেবিল চামচ নিয়ে রুটির উপর দিয়ে রুটিটা মুড়িয়ে নিন। তৈরি গুঁড়ের পাটিসাপটা পিঠা। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত মিডফিল্ড। হামজা-শমিত বনাম মালয়েশিয়ার মিডফিল্ড।  বাংলাদেশ যদি মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, মালয়েশিয়ার আক্রমণের ধার অনেকটাই কমানো সম্ভব। দ্বিতীয়ত,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর