মুখরোচক কাঁচকলা ভর্তা কীভাবে বানাবেন, দেখে নিন

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম

কাঁচকলায় রয়েছে প্রয়োজনীয় মিনারেলস। পরিবারের সদস্যদের খনিজের ঘাটতি মেটাতে এবং সময় বাঁচাতে রমজানে সাহরির পাতে রাখতে পারেন এই সহজ রেসিপি। মুখরোচক কাঁচকলা ভর্তার রেসিপি দিয়েছেন সাদিয়া রহমান।

উপকরণ: কাঁচাকলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুঁচি, শুকনা মরিচ, হলুদ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো।

সাহরিতে খেতে পারেন কাঁচকলা ভর্তা। ছবি: সাদিয়া রহমান

প্রণালী: একটি পাত্রে পর্যাপ্ত পানিতে লবণ দিয়ে দুইটি কাঁচাকলা খোসা সহ সিদ্ধ করে নিতে হবে। এই সময় কিছুটা তেল দিলে পাত্রে কষের দাগ হবে না। কলাগুলো ভালোমতো সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিতে হবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুঁচি ও শুকনা মরিচ কুচি লাল করে ভেজে নিতে হবে। এবার সামান্য পানি দিয়ে অল্প হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে কষিয়ে ভর্তা করে রাখা কাঁচকলা দিয়ে দিতে হবে। কলার সাথে মশলাগুলো ভালো ভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে এই পর্যায়ে কিছুটা সরিষার তেল দিতে হবে। সবকিছু একসাথে মিশে কড়াই থেকে আলাদা হয়ে গেলেই মজার কাঁচকলা ভর্তা একদম তৈরি।

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়,...
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অতিরিক্ত ৫ হাজার...
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর