ঈদের রেসিপি

দুধের স্বাদে নবাবি সেমাই, দেখুন রেসিপি

ঈদ মানেই খাবারের মহা আয়োজন। বাড়িতে বাড়িতে রান্না হয় মুখরোচক খাবার। পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালার নানা পদ থাকে পাতে। ভুরিভোজ তো পরে সবার আগে মিষ্টিমুখ। সকালে হালকা খাবারের পাশাপাশি রাখতে পারেন মিষ্টান্ন। 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

সাধারণত দুধ দিয়ে সেমাই ও পায়েস বেশি বানানো হয়। তবে ঈদের সময় একটু স্বাদ বদল করতে পারেন। দিতে পারেন নবাবি ছোঁয়া। ঈদের সকালে নবাবি কায়দায় বানিয়ে ফেলতে পারেন সেমাই। নবাবি সেমাইয়ের রেসিপি দিয়েছেন শবনম রহমান। মুখরোচক খাবারটি বানাতে পারেন ঝামেলা ছাড়াই।

উপকরণ: লাচ্ছা সেমাই, চিনি, গুড়ো দুধ, কাজুবাদাম গুঁড়ো, পেস্তা গুঁড়ো, দুধ, কনডেন্সন্ড মিল্ক, কর্নফ্লাওয়ার এবং কাষ্টার্ড পাউডার।

তৈরি প্রক্রিয়া: কড়াইতে ঘি গরম করে তাতে পরিমাণমতো লাচ্ছা সেমাই ভেজে নিন। কিছুটা ভাজা হয়ে গেলে চিনি মিশিয়ে ফের নেড়েচেড়ে নিন। চিনি ভালো করে মিশে গেলে গুঁড়ো দুধ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সেমাইয়ের রং যখন বাদামি হয়ে আসবে, তখন আঁচ বন্ধ করে সেমাই ঠান্ডা হতে দিন।

এবার মাঝারি আঁচে কড়াই বসিয়ে তাতে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে তাতে একে একে কনডেন্সন্ড মিল্ক, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, ঠান্ডা দুধে মেশানো কাষ্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়তে থাকুন। দুধের মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে নিন গ্যাস থেকে।

তারপর দুধ ঠান্ডা করে নিয়ে তাতে ভেজে রাখা সেমাই ছড়িয়ে দিন উপর থেকে। দুধ ও সেমাই মিলেমিশে গেলে উপর থেকে ছড়িয়ে দিন কাজু বাদাম ও পেস্তা গুঁড়ো। তারপর পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর