ঈদের রেসিপি

ঈদে বানাতে পারেন মুখরোচক সালাদ, জানুন রেসিপি

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

ঈদে মজার মজার খাবারের পাশাপাশি বানাতে পারেন পুষ্টিতে ভরপুর সালাদ। এটা অনেকের মুখে রোচে না। কিন্তু চেনা ফল দিয়েই বানানো যেতে পারে বিভিন্ন রকমের জিভে জল আনা সালাদ। ফল দিয়ে মজার কিউকাম্বার বোট রেসিপি দিয়েছেন সাখাওয়াত শিখা

উপকরণ: শসা ২টি, পেঁয়াজ ১টা, তিন রঙের বেলপেপার ১টা করে, টমেটো ১টা, পানি ঝরানো টকদই বা মেয়োনেজ ৪ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ চা-চামচ, শুকনো মরিচ গুঁড়ো ১ চা-চামচ, পাতিলেবুর রস ১ টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: শসার খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করুন। এর ভিতরের অংশ কুরিয়ে নিন। একটি বাটিতে সামান্য পাতিলেবুর রস এবং লবণ মিশিয়ে তাতে শসার টুকরোগুলো ম্যারিনেট করে রেখে দিন। পেঁয়াজ, বেলপেপার, টমেটো টুকরো করে কেটে নিন। অন্য একটি বাটিতে টকদই বা মেয়োনেজ়, স্বাদ অনুযায়ী লবণ, পাতিলেবুর রস, জিরা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। তৈরি ড্রেসিং। এতে কেটে রাখা সবজিগুলো ভালভাবে মিশিয়ে নিন। শসার টুকরোর মধ্যে পরিমাণমতো এই মিশ্রণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন:

 

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর