চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি যেভাবে রান্না করবেন

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরশের আখনি বিরিয়ানি একটি বিশেষ খাবার। সাধারণত দরগাহ বা মাজারের ওরশ মাহফিলে তৈরি করা হয় এই খাবার। সাধারণ বিরিয়ানির চেয়ে এই খাবারটি একটু আলাদা। কারণ এতে মসলার পরিমাণ কিছুটা কম থাকে। এতে ঘি ও দুধের ব্যবহার করা হয়। শাহী খাবারের তালিকায়ও রাখতে পারেন খাবারটি। আপনি চাইলে বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। রইল রেসিপি।

উপকরণ: খাসির মাংস ১ কেজি (গরুর মাংসও রাখতে পারেন), টক দই ১/২ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ঘি ১/২ কাপ, দুধ ১/২ কাপ, কেওড়া জল ১ টেবিল চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ, বাসমতি ১ কেজি, পানি ১.৫ লিটার, দুধ ১/২ কাপ, ঘি ১/৪ কাপ, দারচিনি ২ টুকরা, এলাচ ৪-৫টি, লবঙ্গ ৫-৬টি, তেজপাতা ২টি, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১/২ চা-চামচ, জাফরান ১/২ চা-চামচ, আলু ৩-৪টি (মাঝারি, খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটা), চিনি ১ চা-চামচ (সুবাস ও হালকা মিষ্টি স্বাদের জন্য) এবং পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।

রান্নার প্রক্রিয়া: প্রথমে মাংস ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে মেরিনেট করে কমপক্ষে ১ ঘণ্টা রেখে দিন। একটি বড় হাঁড়িতে ঘি গরম করে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভেজে নিন। মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাজুন। দুধ ও সামান্য পানি দিয়ে ঢেকে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

এবার চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। অন্য একটি হাঁড়িতে পানি গরম করে তাতে লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিন। পানি ফুটে উঠলে চাল দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তারপর আলুগুলো সামান্য হলুদ ও লবণ মেখে হালকা ভেজে নিন। এবার রান্না করা মাংসের ওপরে ভেজে নেওয়া আলু ও আধা সেদ্ধ চাল দিন। এর ওপরে কেওড়া জল, গোলাপ জল, জাফরান ও বেরেস্তা ছিটিয়ে দিন। ঢাকনা এঁটে ৩০-৪০ মিনিট খুব কম আঁচে দমে রাখুন।

গরম গরম পরিবেশন করুন শসার রায়তা, সালাদ বা বোরহানির সঙ্গে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বিরিয়ানির বিশেষ স্বাদ উপভোগ করুন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর