তেল ছাড়া বানাতে পারেন ফ্রাইড চিকেন, জেনে নিন কীভাবে

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

তেলে ভাজা নয়, এবার এয়ার ফ্রায়ারে স্বাস্থ্যকর আর মচমচে ফ্রাইড চিকেন বানিয়ে ফেলুন ঘরেই। যেমন নরম তেমনি স্বাদেও রয়েছে সেই ঝাঁঝালো কিক। মশলা থেকে শুরু করে ম্যারিনেশন—সবই করা যাবে সহজ উপায়ে। রইল রেসিপি।

যা যা লাগবে

মসলা তৈরির জন্য লাগবে লবঙ্গ ৩-৪টি, জয়ত্রী ১ টুকরা, জয়ফল ১/৪ অংশ, আস্ত ধনে দেড় টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, আজওয়াইন ১/৪ চা-চামচ, গুঁড়া লাল মরিচ ২ টেবিল চামচ, টাটরি (সুপার শপে পাওয়া যায়) ১/৪ চা-চামচ, পিংক সল্ট ১/২ চা-চামচ, গার্লিক পাউডার ১/২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ, আমচুর গুঁড়া ১/২ টেবিল চামচ এবং কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ।

ম্যারিনেশনের জন্য লাগবে দই ১/৪ কাপ, আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ, কমলা ফুড কালার ১ চিমটি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ এবং চিকেন মিক্স বটি ১ কেজি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মসলা তৈরির পালা। একটি প্যানে লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনে, জিরা ও আজওয়াইন হালকা ভেজে নিন। ঠান্ডা হলে পাটায় বেটে নিন লাল মরিচ, টাটরি এবং পিংক সল্টসহ। এরপর দিন গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, আমচুর ও কাশ্মীরি মরিচ। রেডি হয়ে গেল পাতাখা মসলা।

এবার ম্যারিনেট করুন। একটি বড় বাটিতে দই, আদা-রসুন বাটা, রঙ, কর্নফ্লাওয়ার, সস, লেবুর রস ও তৈরি মসলা ( দেড় টেবিল চামচ রেখে দিন) দিয়ে ভালোভাবে মেশান। এরপর চিকেন দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে ৮ ঘণ্টা বা রাতে রেখে দিন ফ্রিজে।

মাইক্রোওয়েভের এয়ার ফ্রায়ার অপশন এইচ৬-এ প্রিহিট করুন। গ্রিলে মুরগির টুকরোগুলো সাজিয়ে ওপর থেকে কিছু মসলা ছিটিয়ে দিন। ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট রান করুন (১ বার বিপ)। এরপর আবার ১০ মিনিট (২য় বিপ)। এরপর চিকেন উল্টে দু’পাশে হালকা তেল ব্রাশ করে নিন। আবার ১০+১০ মিনিট রান করুন।

গরম গরম পাতাখা চিকেন পরিবেশন করুন ঠান্ডা রায়তা ও সালাদের সঙ্গে।

টিপস

  • চিকেন উইংস বা ড্রামস্টিক দিয়েও দারুণ হবে।
  • বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দিন।
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর