বেগুন ভর্তা বা ভাজি নয়, এবার করুন স্টাফড

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

এই খাবারটি দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় ঘরোয়া পদ। ভারতের বিভিন্ন প্রদেশে যেমন মহারাষ্ট্র, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের নিজস্ব বৈচিত্র্য রয়েছে। তেমনি আমাদের দেশেও এই পদটি বেশ পরিচিত। বেগুন বা বেগুনের ভেতরের অংশে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও কম ক্যালোরির জন্য এটি একটি স্বাস্থ্যকর সবজি। এছাড়াও রেসিপিতে থাকা ধনেপাতা, পুদিনা, আদা ও রসুন হজমে সাহায্য করে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। বেসন প্রোটিনের ভালো উৎস।

এই রেসিপির স্টাফিংয়ের জন্য অনেক রকম মসলা ব্যবহার করা হয়। কারও কারও রেসিপিতে নারকেল, খোয়া, পনির বা কাজুবাদামও থাকে। কেউ কেউ এটি গ্রেভি বা ঝোল দিয়ে রান্না করেন। আবার কেউ শুকনা ভাজি হিসেবেও পরিবেশন করেন। ভাত, পোলাও, পরোটা বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন এই খাবারটি। সাথে ঠান্ডা দইয়ের রায়তা বা টক দই থাকলে স্বাদ দ্বিগুণ হয়।

উপকরণ: তেল ১-২ টেবিল চামচ, পেঁয়াজ ২টি মাঝারি, আদা ১ ইঞ্চি টুকরো, রসুন ৭-৮ কোয়া, টমেটো (বীজ বাদ দিয়ে) ১টি মাঝারি, কাঁচা মরিচ ২-৩টি, ধনেপাতা ১/৪ কাপ, পুদিনা পাতা ১-২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, আজওয়াইন ১/২ চা-চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, বেসন (চালুনি দিয়ে ছেঁকে নেওয়া) ১/৪ কাপ, বেগুন (ছোট ও গোল আকারের) ১/২ কেজি, অলিভ অয়েল ২ টেবিল চামচ এবং সাজানোর জন্য ধনেপাতা কুচি।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন দিয়ে ভালোভাবে নেড়ে নরম করে নিন। এরপর টমেটো দিয়ে ২-৩ মিনিট রান্না করুন যতক্ষণ না তা নরম হয়। কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে মিশিয়ে দিন, তারপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হলে এটি চপারে দিয়ে জিরা গুঁড়া, লবণ, আজওয়াইন, হলুদ, গরম মসলা ও লাল মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে চপ করুন। এতে বেসন মিশিয়ে মসলা তৈরি করে এক পাশে রেখে দিন।

এবার বেগুনগুলো নিন। আর প্রতিটি বেগুন চারদিকে চিরে কাটুন কিন্তু ডাঁটা যেন লেগে থাকে। তারপর তৈরি করা মসলা দিয়ে বেগুনগুলো ভরে ফেলুন। একটি প্যানে অলিভ অয়েল গরম করে স্টাফ করা বেগুনগুলো দিয়ে দিন। ঢেকে দিয়ে কম আঁচে ২৫-৩০ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে উল্টে দিন যাতে সবদিকে ভালোভাবে সেদ্ধ হয়। হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর