বেগুন-আলুর ঝাল মসলার রেসিপি, ঘরেই পাবেন রেস্তোরাঁর স্বাদ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

বাড়িতে একটু ভিন্ন স্বাদের বাঙালি খাবার রান্না করতে চাইলে বেছে নিতে পারেন বেগুন-আলুর ঝাল মসলা। সহজ কিছু উপকরণে তৈরি এই পদ আপনাকে এনে দেবে একেবারে রেস্তোরাঁর স্বাদ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন এই মজার তরকারি।

যা যা লাগবে

বেগুন ৫০০ গ্রাম (কিউব করে কাটা), আলু ৩টি (কিউব করে কাটা), আদা ১-২ ইঞ্চির (টুকরো), কাঁচা মরিচ ৩-৪টি, পিংক সল্ট পরিমানমতো, পানি ২-৩ কাপ, তেল ১/৪ কাপ, জিরা ১ চা-চামচ, শুকনা লাল মরিচ ২-৩টি, তেজপাতা ১টি, টমেটো মাঝারি সাইজের ৪-৫টি (ব্লেন্ড করে নেওয়া), লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুড়া ১/২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কসুরি মেথি ১ চা-চামচ, গরম মসলা গুড়া ১/২ চা-চামচ এবং সাজানোর জন্য ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আদা, কাঁচা মরিচ এবং এক চিমটি লবণ দিয়ে হালকা করে পিষে নিন। একটি বোলে বেগুনের টুকরোগুলো লবণ পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে নিন। প্যানে বা কড়াইয়ে তেল গরম করে জিরা, শুকনা লাল মরিচ আর তেজপাতা দিয়ে ৩০ সেকেন্ড নাড়ুন। এবার দিন বাটা আদা-মরিচ। ১ মিনিট ভাজুন। এরপর টমেটো পেস্ট দিয়ে নেড়ে নিন, ১-২ মিনিট রান্না করুন।

এবার সব গুঁড়া মসলা দিয়ে দিন, মিশিয়ে রান্না করুন যতক্ষণ না তেল ছেড়ে দেয়। অল্প পানি দিয়ে ঢেকে দিন, ৪-৫ মিনিট কম আঁচে রান্না করুন। এবার দিন আলু। আরও অল্প পানি দিয়ে ঢেকে দিন ৬-৮ মিনিটের জন্য। আলু সেদ্ধ হলে, দিন বেগুনের টুকরো। কসুরি মেথি ও গরম মসলা ছিটিয়ে দিন, ঢেকে আরও ৫-৬ মিনিট রান্না করুন। শেষে আঁচ বাড়িয়ে ২-৩ মিনিট ভালোভাবে নেড়ে পরিবেশন করুন ধনে পাতা ও কাঁচা মরিচ দিয়ে।

এই পদটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হবে। চাইলে একটু ঘন গ্রেভি করে নিতে পারেন আলুর পরিমাণ বাড়িয়ে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর