তিলে মোড়ানো মিনি সিমিট পিজ্জার রেসিপি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম

অনেকের কাছেই সিমিট পিজ্জা নতুন একটি নাম হতে পারে। এটা মূলত ফিউশন খাবার। যেখানে তুর্কি ‘সিমিট’ এবং ইতালিয়ান পিজ্জা একসাথে মিশে এক নতুন স্বাদ তৈরি করে। সিমিট হলো তুরস্কের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। বৃত্তাকারে তৈরি, উপরে তিল ছড়ানো মচমচে রুটি। সাধারণত সকালের নাশতায় চা বা দইয়ের সঙ্গে খাওয়া যায়। বিকেলের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে, এই পিজ্জা হতে পারে আপনার নতুন চমক। রইল রেসিপি।

যা যা লাগবে

ফিলিংয়ের জন্য লাগবে ক্যাপসিকাম (কিউব কাটা) ১/২ কাপ, সেদ্ধ কর্ণ ১/২ কাপ, পেঁয়াজ (কিউব কাটা) ১/২ কাপ, ব্ল্যাক অলিভ (স্লাইস করে কাটা) ১/৪ কাপ, চেডার চিজ (কুচি করা) ১/২ কাপ (১০০ গ্রাম), লাল মরিচ (ক্র্যাশ) ১/২ চা-চামচ, শুকনা অরিগানো ১ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ, ইতালিয়ান হার্বস ১/২ চা-চামচ এবং ধনে পাতা কুচি ২ টেবিল চামচ।

ডো এর ভেতরে টপিংগুলো এভাবে দিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

পিজ্জা ডো তৈরির জন্য লাগবে হালকা গরম পানি ৩/৪ কাপ, ক্যাস্টার সুগার ১ টেবিল চামচ, ইনস্ট্যান্ট ইস্ট ৩ চা-চামচ, ময়দা (চালুনিতে চেলে নেওয়া) ৩ কাপ, ডিম ১টি, রান্নার তেল ২ টেবিল চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ এবং রান্নার তেল (ডো মাখার পরে) ১ চা-চামচ।

সিমিট টপিংয়ের জন্য লাগবে ডিমের সাদা অংশ ১টি, পানি ১/৩ কাপ, মধু ২ টেবিল চামচ এবং রোস্ট করা তিল ১ কাপ। এছাড়াও লাগবে পরিমাণমতো পিজ্জা সস ও মোজারেলা চিজ (কুচি করা)।

প্রস্তুত প্রণালী

প্রথমে ফিলিং তৈরি করতে হবে। তার জন্য একটি বড় বাটিতে ক্যাপসিকাম, কর্ণ, পেঁয়াজ, অলিভ, চেডার চিজ, লাল মরিচ, অরিগানো, পিঙ্ক সল্ট, ইতালিয়ান হার্বস ও ধনে পাতা একসাথে মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে আলাদা করে রেখে দিন।

তারপর ডো তৈরি করুন। তার জন্য একটি বাটিতে গরম পানি, চিনি ও ইস্ট দিয়ে মিশিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট, যাতে ইস্ট ফুলে উঠে। ইস্ট ফুলে উঠলে তাতে অর্ধেক ময়দা, ডিম, তেল, ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন (২–৩ মিনিট)। বাকি ময়দা যোগ করে ভালোভাবে মেখে নিন যতক্ষণ না সফট ডো তৈরি হয়। ডোতে ১ চা-চামচ তেল মেখে ঢেকে ১ ঘণ্টা গরম স্থানে রেখে দিন।

এবার টপিং মিশ্রণের পালা। একটি ছোট বাটিতে ডিমের সাদা অংশ, পানি ও মধু মিশিয়ে রাখুন।

তারপর বানান সিমিট। তার জন্য ডো আবার একটু মেখে নিন যাতে এটি আরও নরম হয়। এই ডো থেকে প্রায় ৭০ গ্রাম করে কেটে নিয়ে গোল বল তৈরি করুন। প্রতিটি ডো বল ডিম-মধুর মিশ্রণে ডুবিয়ে তিলে গড়িয়ে নিন। তারপর বেকিং পেপার দিয়ে ট্রেতে বসিয়ে দিন। ঢেকে ২০ মিনিট গরম স্থানে রেখে দিন।

এবার একটি ছোট গ্লাসের নিচের অংশ ডিম-মধুর মিশ্রণে ডুবিয়ে প্রতিটি বলের উপর চেপে মাঝখানে একটি গর্ত তৈরি করুন। গর্তে কাঁটা চামচ দিয়ে হালকা করে প্রিক করে দিন। প্রতিটিতে পিজ্জা সস, ফিলিং এবং মোজারেলা চিজ দিন।

তারপর বেক করার পালা। তার জন্য প্রি-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট বেক করুন (উপর-নিচ দুই দিকের গ্রিল ও ফ্যান অন করে)। ব্যাস তৈরি মিনি সিমিট পিজ্জা।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর