নাশতায় বানাতে পারেন ক্রিমি চিকেন টরটিলা ট্রায়াঙ্গেল

আপডেট : ০৪ মে ২০২৫, ১০:০০ পিএম

ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন কিছু তৈরি করা যায়, কেমন হয়? মচমচে বাইরের স্তর, ভেতরে নরম, মাখা মাখা চিকেন আর গলে যাওয়া চিজ। শুনতেই তো মুখে পানি এসে যায়। নাশতায় বাড়িতেই বানাতে পারেন মজাদার ‘ক্রিমি চিকেন টরটিলা ট্রায়াঙ্গেল’। রইল রেসিপি।

এই রেসিপিতে আলাদা করে তৈরি করতে হবে ‘ক্রিমি চিকেন ফিলিং’। পরে সেটা টরটিলায় ভরে ভাজা হবে হালকা করে। তবে টরটিলা কি সেটা অনেকেই অজানা। এটা এক ধরনের পাতলা ও গোলাকৃতি রুটি, যা মূলত মেক্সিকান খাবারে ব্যবহার হয়। এটি দুইভাবে তৈরি হতে পারে ময়দা বা ভুট্টার আটা দিয়ে। আমাদের দেশে যেটা পাওয়া যায় বা ঘরে বানানো যায়, সেটা সাধারণত ময়দা বা আটা দিয়ে বানানো হয়। দেখতে অনেকটা রুমালি রুটির মতো হলেও একটু মোটা ও বেশি নরম থাকে।

এভাবে অর্ধেকটা রুটির ওপরে চিকেন ফিলিং দিয়ে মুড়িয়ে দিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

চিকেন ফিলিংয়ের জন্য দরকার হবে হাড় ছাড়া মুরগির মাংস (ছোট টুকরো করা) ৩০০ গ্রাম, তেল ১-২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১/২ চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ ও পিংক সল্ট ১ চা-চামচ।

আরও লাগবে গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ, ক্রিম ১/৩ কাপ, মায়োনেজ ১/৪ কাপ, ক্যাপসিকাম কুচি ১/৪ কাপ, সেদ্ধ ভুট্টা ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ এবং চেডার চিজ (গ্রেড করা) ৩০ গ্রাম।

আসেম্বলিংয়ের জন্য লাগবে টরটিলা (৮ ইঞ্চি সাইজ), লেটুস, চিজ স্লাইস, তেল ১-২ চা-চামচ, চেডার চিজ (গলানোর জন্য), শুকনা মরিচের গুঁড়া এবং সাজানোর জন্য ধনেপাতা।

প্রস্তুত প্রণালী

প্রথমে চিকেন ফিলিং তৈরি করতে হবে। একটি প্যানে তেল গরম করে তাতে মুরগির মাংস ও রসুন দিন। মাংস সাদা হয়ে এলে দিন সয়া সস, লেবুর রস, মরিচ গুঁড়া, জিরা, পিংক সল্ট ও গোল মরিচ।

মাঝারি আঁচে ৪–৫ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ বেশি আঁচে ভেজে নিন। শেষে কুচানো ধনে পাতা দিয়ে মিশিয়ে ঠান্ডা হতে দিন।

এবার ঠান্ডা মাংসে দিন ক্রিম, মায়োনেজ, শিমলা মরিচ, সিদ্ধ ভুট্টা, পেঁয়াজ ও চেডার চিজ। ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেলো আমাদের মুখরোচক ফিলিং।

এবার টরটিলা মাঝখান থেকে কেটে নিন অর্ধেক। এক পাশে দিন সালাদ পাতা, একটি চিজ স্লাইস আর এক চামচ করে চিকেন ফিলিং। প্রান্তে হালকা করে ময়দার স্লারি লাগিয়ে ত্রিভুজ (ট্রায়াঙ্গেল) করে ভাঁজ করুন।

তারপর ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে ত্রিভুজগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। প্রতি পাশে ১–২ মিনিট করে ভাজতে হবে। এবার ওপরে দিন চেডার চিজ, একটু শুকনা মরিচের গুঁড়া ও ধনেপাতা কুচি। আবার ঢেকে দিন যতক্ষণ না চিজ গলে যায়।

এই রেসিপিটি থেকে আপনি ১২টি সুস্বাদু ক্রিমি চিকেন ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবেন। ছোটদের টিফিন হোক কিংবা বিকেলের আড্ডা, সবার মন জয় করবে এই মচমচে খাবার।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে, আইনশৃঙ্খলা...
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ...
‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা...
মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছেন ১৮ জন জেলে। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয় বলে জানা গেছে। এরপর থেকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর