শেফের হাতের খাসির মাংস রান্না করতে পারেন আপনিও

পাঁচতারকা হোটেলের শেফ এটিএম আহমেদ হোসেন ঈদে রান্না করবেন মজার খাসির মাংস। এবার আপনিও ঘরে বসেই রান্না করতে পারেন সেই আইটেমটি। রয়েছে রেসিপি।

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:০৬ পিএম

ঈদের পাঁচতারকা হোটেলের খাবার এবার বানাতে পারেন ঘরেই। খাসির মাংসের রিবস নিয়ে তৈরি এই চাপ মাসালা রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি’র ফুড এন্ড বেভারেজ ডিরেক্টর এটিএম আহমেদ হোসেন। মজাদার এই খাবারটি আপনার ভোজনের আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই তৈরি করবেন খাসির চাপ মাসালা।

যা যা লাগবে

খাসির মাংস (রিবস) ৪০০ গ্রাম, পেঁয়াজ ৩টি (স্লাইস করে কাটা), আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কালো বড় এলাচ ১টি (গুঁড়া করা), এলাচ ২টি, দারচিনি ২ টুকরা, কাঁচা লাল মরিচ ২টি, লবঙ্গ ১/৪ চা-চামচ, জয়ত্রী গুঁড়া এক চিমটি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/৪ চা-চামচ, গোল মরিচ ৪টি, সরিষার তেল ২ টেবিল চামচ, টক দই ১ কাপ (ভালো করে ফেটানো) এবং লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর রান্নার তোয়ালে দিয়ে মাংসের অতিরিক্ত পানি শুষে নিন।

একটি পাত্রে টক দই, জয়ত্রী গুঁড়া, লবণ ও আদা-রসুন বাটা মিশিয়ে নিন। এর মধ্যে খাসির মাংস ভালো করে মাখিয়ে ঢেকে কমপক্ষে দুই ঘণ্টা। সারা রাত ফ্রিজে রেখে দিন, যাতে মাংস মেরিনেট হয়।

হাতের কাছের মসলা দিয়েই বানাতে পারেন এই আইটেমটি। ছবি: ঢাকা রিজেন্সি

প্রেসার কুকারে সরিষার তেল গরম করে পেঁয়াজ সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর বাকি আদা-রসুন বাটা, গোল মরিচ, লবঙ্গ, কাঁচা লাল মরিচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও কালো বড় এলাচ দিয়ে কয়েক মিনিট ভালো করে কষান।

এরপর মেরিনেট করা মাংস দিয়ে ১৫ মিনিট নাড়াচাড়া করে ভাজুন। এতে অর্ধেক কাপ পানি দিয়ে, ঢাকনা চাপিয়ে দিন। মাঝারি আঁচে পাঁচটি সিটি আসা পর্যন্ত রান্না করুন।

সিটি শেষ হলে দেখে নিন মাংস নরম হয়েছে কিনা। যদি মাংস সেদ্ধ না হয় বা ঝোল শুকিয়ে যায়, তাহলে আরও একটু পানি দিয়ে আবার কয়েকটি সিটি দিন।

চুলা বন্ধ করে ঢাকনা খুলে এলাচ গুঁড়া ছিটিয়ে ১৫ মিনিট রেখে দিন। যাতে মসলার ফ্লেভার ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায়। ব্যস তৈরি মজার খাসির চাপ মাসালা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর