ঘরেই তৈরি করুন গরুর মাংসের আচার

আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:২৪ পিএম

কখন কি গরুর মাংসের আচারের কথা শুনেছেন! চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন গরুর মাংসের অতুলনীয় এই আচারটি। একবার তৈরি করলে এ আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যাবে। ভিন্নধর্মী গরুর মাংসের আচারের রেসিপি দিয়েছেন কামরুন নাহার রোমানা।

উপকরণ

হাড় ছাড়া সলিড মাংস ২ কাপ, বড় রসুন ৪টা, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা - রসুন বাটা ১ টেবিল চামচ, সাদা সরিষা বাটা, ৩ টা কাঁচা মরিচ ২ টেবিল চামচ, মরিচ গুড়া ১ টেবিল চামচ, হলুদ সামান্য, ধনিয়া গুড়া ১ চা চামচ, গরম মসলা গুড়া ১ থেকে ২ চা চামচ, পাঁচফোড়ন গুড়া ১ চা চামচ, তেঁতুলের কাথ ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, শুকনো মরিচ ৬ টা,আস্ত পাঁচফোড়ন ১ থেকে ২ চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ২ কাপ, তেজপাতা,এলাচ,দারচিনি।

প্রস্তুত প্রণালি

প্রথমেই মাংসের টুকরোগুলো একটু ছোট সাইজ করে নিন। এরসঙ্গে আদা–রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়াগুড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, পরিমাণমতো লবণ, পানি দিয়ে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধ হওয়া মাংসে পানি লেগে না থাকে।

এবার আরেকটা পাত্রে তেল দিয়ে, পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিন। আস্ত শুকনো মরিচ, রসুন, পাঁচফোড়ন দিন। পরে সরিষাবাটা দিয়ে সেদ্ধ মাংসগুলো ভালো করে ভেজে নিন। চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে আসলে তেঁতুলের কাথ দিয়ে কিছুক্ষণ নেড়ে পাঁচফোড়ন, গরম মসলা দিয়ে দিন। এরপর ভিনেগার দিয়ে ৫ মিনিট পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী পাত্রে রাখুন। গরুর মাংসের এ আচার দীর্ঘদিন খাওয়া যাবে। মাঝে মাঝে রোদে দিলে আচারের স্বাদ বাড়বে আর আচারও ভালো থাকবে।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর