আলু কাটলেট র‍্যাপ যেভাবে বানাবেন, রইল রেসিপি

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

ঘরে বসে তৈরি করা যায় এমন একদম রেস্টুরেন্ট স্টাইলের র‍্যাপ। ভেতরে থাকছে ক্রিসপি আলুর কাটলেট, তাজা সবজি আর চিজের মজাদার মিশেল। বিকেলের নাশতা হোক বা শিশুর স্কুলের টিফিন, এই র‍্যাপ সবার মন জিতে নেবে। রইল রেসিপি।

উপকরণ

  • সেদ্ধ আলু ৪টি (মাঝারি আকার)
  • ফ্রেশ পার্সলি কুচি ২-৩ টেবিল চামচ
  • পেঁয়াজ (মিহি কাটা) ১টি (মাঝারি)
  • কর্নফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ
  • গার্লিক পাউডার ১ চা-চামচ
  • লবণ ১ চা-চামচ (স্বাদমতো)
  • শুকনো অরেগানো ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • কালো মরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • চিলিফ্লেক্স স্বাদমতো
  • ফেটানো ডিম ২-৩টি
  • ব্রেডক্রাম্বস ১ কাপ (প্রয়োজনমতো)
  • ভাজার জন্য তেল
  • ৮ ইঞ্চি টরটিলা বা রুটি
  • চিজ স্লাইস
  • টমেটো স্লাইস
  • শসা স্লাইস
  • আইসবর্গ লেটুস (কুচি করা)

যেভাবে বানাবেন

প্রথমে আলু কাটলেট বানাতে হবে। তার জন্য একটি বড় বাটিতে সেদ্ধ আলু কুরিয়ে নিন। এর সঙ্গে দিন পার্সলি, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, গার্লিক পাউডার, লবণ, অরেগানো, লাল মরিচ গুঁড়া, কালো মরিচ গুঁড়া ও চিলিফ্লেক্স। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। হাতে হালকা তেল মেখে প্রায় ৭০ গ্রাম পরিমাণ মিশ্রণ নিয়ে সমান আকারের প্যাটিস তৈরি করুন (মোট ৭টি হবে)। প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে মুড়ে নিন। ফ্রাইপ্যানে মাঝারি আঁচে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত শ্যালো ফ্রাই করুন।

তারপর র‍্যাপ তৈরির পালা। তার জন্য টরটিলার একপাশে ছুরি দিয়ে হালকা কাট দিন। প্রথম কোয়ার্টারে পছন্দের সস লাগান। দ্বিতীয় কোয়ার্টারে রাখুন চিজ স্লাইস ও আলু কাটলেট। তৃতীয় কোয়ার্টারে দিন টমেটো ও শসার স্লাইস। চতুর্থ কোয়ার্টারে দিন কুচি করা লেটুস। এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টার ভাঁজ করতে করতে র‍্যাপ তৈরি করুন। গরম গরম র‍্যাপ পরিবেশন করতে পারেন ফ্রাই বা চিলি গার্লিক সস।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর