৭০ পদের বুফে ইফতার গোল্ডেন টিউলিপে, থাকছে সেহরিও

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

রমজানের পবিত্রতা ও মিলনমেলার আবহকে সামনে রেখে বিশেষ ‘রমজান ইফতার ও ডিনার বুফে ২০২৬’ আয়োজন করেছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। রোববার হোটেলটির নিজস্ব রেস্তোরাঁ ‘গোল্ডেন ডাইন’-এ এক প্রেস প্রিভিউ ও ফুড টেস্টিং অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের উপদেষ্টা মেজর (অব.) মো. রকিবুল আলম, ডিরেক্টর অব সেলস অ্যান্ড হোটেল অপারেশনস শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান শেফ শহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের শেফ টিম প্রস্তুত করেছে ৭০টিরও বেশি পদের সমৃদ্ধ আয়োজন। পানীয় তালিকায় থাকছে ইসুবগুল লেমন ও তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট, মিন্ট লেমনেড, মিষ্টি ও সল্টেড লাচ্ছি। রোজা ভাঙার শুরুতে থাকবে আজওয়া ও মারিয়ম খেজুর, মৌসুমি ফল এবং মিক্সড নাটস।

ইফতারের প্রধান আয়োজনে রয়েছে দেশীয় জনপ্রিয় স্ন্যাকস বেগুনি, পেঁয়াজু, আলুর চপ ও সবজি পাকোড়া। আন্তর্জাতিক স্বাদের মধ্যে আছে শামি কাবাব, জালি কাবাব, ফিশ কাবাব, চিকেন সমোসা, ফিশ অমৃতসরি, স্প্রিং রোল ও ক্রিসপি ফ্রাইড উইংস। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে খাঁটি মসলায় ধীর আঁচে রান্না করা মাটন হালিম ও বিফ হালিম।

ডেজার্ট কাউন্টারেও থাকছে বৈচিত্র্য। মধ্যপ্রাচ্যের ওমালি, কুনাফা ও বাসবোসার পাশাপাশি থাকবে দেশীয় মিষ্টি দই, ফিরনি, গুলাব জামুন, গুড়ের সন্দেশ, জিলাপি ও শাহী টুকরা। আন্তর্জাতিক স্বাদের পান্না কোটা, ক্রিম ক্যারামেল, ব্রাউনি ও বিভিন্ন ধরনের পেস্ট্রিও থাকবে তালিকায়।

রাজকীয় এই ইফতার ও ডিনার বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৪ হাজার টাকায়। নির্ধারিত কিছু ব্যাংক কার্ডে বিশেষ ছাড়ের সুবিধাও থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোটেলটির দাবি, বৈচিত্র্যময় মেনু, মানসম্মত উপকরণ ও নান্দনিক পরিবেশে রমজানের ইফতারকে স্মরণীয় করে তুলতেই তাঁদের এই আয়োজন।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
আগে বেড়াতে বা ছুটিতে গেলে অনেকেই পোষা প্রাণীকে বাড়িতে রেখে যেতেন। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ক্রমেই বেশি মানুষ তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন। ফলে ভ্রমণের সময় তাদের রেখে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর