মোমের আলোয় অন্দরসজ্জা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

মোমের আলোয় পা ছড়িয়ে পড়তে বসার স্মৃতি এ প্রজন্মের অনেকেরই নেই। লোডশেডিং হলেই লম্বাটে সাদা মোমবাতির খোঁজ পড়ত তখন। বর্তমানে প্রয়োজনীয় এই মোমবাতিই হয়ে উঠেছে ঘর সাজানোর শৌখিন অনুষঙ্গ। 

সময়ের সঙ্গে মোমবাতির নকশা, আকৃতি, ধরন সব কিছুতেই পরিবর্তন এসেছে। কিছু মোমবাতি পানিতে ভাসানো যায়; আবার কাঁচের জারের ভেতরেও থাকে সুগন্ধযুক্ত বাহারি সব মোমবাতি।

টেবিলের এক কোণে সাজিয়ে রাখতে পারেন মোমবাতি। ছবি: ফ্রিপিকমোম দিয়ে অনায়াসে আপনার ঘরকে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারেন। তবে কী উদ্দেশ্যে মোমবাতি ব্যবহার করবেন তা আগে ঠিক করে নিন। 

ঘর বুঝে মোমবাতি ব্যবহার

ঢালাওভাবে সব ঘরে সুগন্ধি মোমবাতি ভালো লাগবে না। খাবার ঘরের কথাই ধরুন। খাবারের টেবিলে সুগন্ধযুক্ত মোমবাতি খাবারের গন্ধের সঙ্গে মিলেমিশে যেতে পারে। এ ঘরের জন্য বেছে নিতে হবে মাল্টিক্যান্ডেল হোল্ডার সহকারে ফুডগ্রেড মোমবাতি। 

আবার শোবার ঘরে রাখতে পারেন এমন অ্যারোমাযুক্ত মোম, যা সুন্দর আবহ তৈরির পাশাপাশি স্নায়ুকে শান্ত করতে সাহায্য করবে। সারাদিনের ধকল শেষে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে সবাই। পছন্দের সুগন্ধযুক্ত মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যেই তৈরি করতে পারেন মনোহর পরিবেশ। 

বসার ঘরের সেন্টার টেবিল, কফি টেবিল বা বারান্দার এক কোণেও রাখতে পারেন বিভিন্ন আকারের মোমবাতি। বিবাহবার্ষিকী বা জন্মদিনের উৎসবের জন্য সংখ্যা বা অক্ষর লেখা ঝলমলে মোমবাতি বেছে নিতে পারেন।

ছবি: ফ্রিপিক

আবার বাথরুমেও রাখতে পারেন সুগন্ধি মোমবাতি। দুর্গন্ধ দূর করার পাশাপাশি সৌন্দর্যচর্চাকেন্দ্রের মতো একটি পরিবেশ সৃষ্টি হবে। ইউক্যালিপটাস বা ল্যাভেন্ডার সুগন্ধিযুক্ত মোমবাতি ব্যবহার করতে পারেন ঘরের এই অংশে। 

আড়ং এ ঘর সাজানোর উপযোগী মোমবাতির দারুণ কালেকশন রয়েছে। ইয়েলো, মিনিসোতেও পাবেন সুগন্ধযুক্ত মোমবাতি; এ ছাড়া অনলাইন বিভিন্ন শপ এনেছে কাঁচ বা অ্যালুমিনিয়াম জারের মোমবাতি। চাইলে ঘরেও নিজে বানিয়ে নিতে পারবেন পছন্দের সুগন্ধযুক্ত মোমবাতি।    

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর