ভাইবোনের সম্পর্কের দূরত্ব ঘুচুক

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম

মা-বাবার পর ঘনিষ্ঠতা ও হৃদ্যতায় যারা সবচেয়ে এগিয়ে থাকেন তাঁরা হলেন ভাই-বোন। এক টেবিলে বসে খাওয়া, এক বিছানায় ঘুম, একসাথে স্কুলে যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই এরা পরস্পরের সঙ্গী হন। এমনকি মা কিংবা বাবার মৃত্যুর পরও যারা আমাদের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকেন, তাঁরা ভাই-বোন।  

‘দ্য সিবলিং ইফেক্ট’ বইয়ে জেফরি ক্লুগার বলেছেন, ‘আমাদের বাবা-মা আমাদের একটু তাড়াতাড়িই ছেড়ে যান। আমাদের জীবনসঙ্গী আর ছেলেমেয়েরা আসে বেলা গড়ালে। প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের যাত্রায় কেবলমাত্র ভাইবোনেরাই আমাদের পাশে থেকে যান।’

সত্যি বলতে, ভাইবোনের চেয়ে বড় আশীর্বাদ জীবনে আর নেই। কিন্তু সময়ের সঙ্গে জীবনের নানা হিসাব মেলাতে গিয়ে ভাইবোনের সম্পর্কেও চিড় ধরতে পারে। দৃষ্টিভঙ্গির ভিন্নতা, মতের অমিল, আর্থিক ব্যবধান বা সম্পত্তির বিরোধ সম্পর্কচ্ছেদের মতো পরিস্থিতিও সৃষ্টি করতে পারে।

ভাই বোনের শরীরে একই রক্ত বয়, তাই জেদের মাত্রাটাও হয় একই রকম। কেউ কারো সামনে নত হতে চান না। তাই ভাই বোনের সম্পর্কের জটিলতা নিরসনে এগিয়ে আসতে হবে উভয় পক্ষকেই।

সময় বের করুন, নতুন স্মৃতি রচনা করুন

যে সকল ভাইবোনের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, লক্ষ্য করলে দেখবেন পারিবারিক কোনো আয়োজন ছাড়া তাঁদের সচরাচর একসাথে দেখা যায় না। যারা এক সময় একই টেবিলে বসে পড়তেন, তাঁরা হয়তো এখন আর একে অপরের ছায়াও মাড়াতে চান না!

কিন্তু ভাইবোনেরও উচিত নিজেদের জন্য সময় বের করা। যেমন কোনো উৎসব-আয়োজনে একসাথে মিলে কেনাকাটা করতে যেতে পারেন, উপহার প্রদানের বিষয়ে একসাথে আলোচনা করতে পারেন। এক বিকেলে কফি হাতে নিয়ে অতীতের সুন্দর সময়ের কথা স্মরণ করতে বসে চান ভাইবোনেরা মিলে।

ভাইবোনেরা সময় বের করে ছোটবেলার মতো মেতে উঠুন আড্ডায়; ছবি-ফ্রিপিক পরিবর্তনকে সাদরে গ্রহণ করুন

ছোটবেলায় যে মানুষটির সাথে আপনি বসে খেতেন, এক বিছানায় ঘুমাতেন তাঁর সঙ্গে আজ যাকে দেখছেন সে মানুষটির মিল খুঁজতে যাবেন না। সময়ের সাথে মানুষের মধ্যে পরিবর্তন আসে, আর আপনার ভাই বা বোনটিও তাঁর ব্যতিক্রম নয়। সময়ের পরিক্রমায় তিনি যে মানুষটিতে রূপান্তরিত হয়েছেন, তাকে সাদরে গ্রহণ করুন। আপনি যদি বয়সে বড়ও হয়ে থাকেন, নিজের অহমিকা ধরে রাখবেন না। ছোট ভাইবোনের দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন।

নিজেদের মধ্যে তুলনা নয়

ছোটবেলায় কাজিনের জন্মদিনে আপনার ভাই কেকের বড় স্লাইস পাওয়ায় যে রাগ দেখিয়েছিলেন, তেমন অনুভূতি নিশ্চয়ই বড় বেলায় আর খাটবেনা! ভাই বা বোনের আয় আপনার চেয়ে বেশি কেন, তাঁদের বাড়ির মতো বড় বাড়ি আপনার নেই কেন, তাঁর সন্তান কোন কলেজে ভর্তি হলো- প্রাপ্তবয়সে এসব ভাবা বা তুলনা করা নিছকই ছেলেমানুষীর নামান্তর। বাস্তববাদী হোন এবং আপনার বর্তমান ও ভবিষ্যতের আনন্দকে সঙ্গী করে নিন।

সন্তানদের মধ্যকার বিরোধ মেটাতে অভিভাবকেরও কিছু্টা অবদান রয়েছে। শুরু থেকেই তাঁদের ঝগড়ার সময়টায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিন, রেফারির নয়। সাধারণত তাঁদের মধ্যে ছোট সন্তানের পক্ষ নেয়ার প্রবণতা একটু বেশি থাকে। ‘ও ছোট মানুষ, এসব একটু-আধটু করবেই’, ‘তুমি বড়, তোমাকেই মেনে নিতে হবে’, কিংবা ‘তুমি কেন ওর মতো লেখাপড়ায় ভালো করতে পারছ না’, এ ধরনের মন্তব্য করে তাঁরা নিজেদের অজান্তেই এক সন্তানকে অন্য সন্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলেন।

তথ্যসূত্র: সিএনএন

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর