পোষা প্রাণী

ঘরে বিড়ালকে ব্যস্ত রাখার সহজ উপায়

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

ঘরের বিড়াল মানেই অলস জীবন নয়। একটু যত্ন নিলেই তারা থাকতে পারে আনন্দে, ব্যস্ততায়। খেলাধুলা আর মজার সব উপায়ে তারা হয়ে উঠতে পারে আরও সক্রিয় ও চনমনে। কীভাবে আপনার প্রিয় বিড়ালটিকে আনন্দে রাখবেন? জেনে নিন সহজ উপায়।

স্ক্র্যাচিং পোস্ট রাখুন: বিড়ালের স্বভাব আঁচড় কাটা। নখের যত্ন ও শরীর প্রসারিত করতে এটি জরুরি। শক্তপোক্ত স্ক্র্যাচিং পোস্ট থাকলে ফার্নিচারও বাঁচবে।

ইন্টার‍্যাক্টিভ খেলনা দিন: নড়াচড়া করে বা শব্দ করে—এমন খেলনা বিড়ালদের খুব টানে। ব্যাটারিচালিত মাউস কিংবা পালকের ছড়ি এনে দিন, খেলায় মেতে উঠবে।

জানালার পাশে বসার জায়গা: বাইরের দৃশ্য দেখা বিড়ালের অন্যতম প্রিয় কাজ। জানালার ধারে আরামদায়ক বসার ব্যবস্থা করলে সময় কাটবে অনায়াসে।

লেজার পয়েন্টারে খেলুন: লাল বিন্দু ধরে ফেলার মজায় দৌড়াবে, লাফাবে! তবে খেলা শেষে ধরার মতো কোনো খেলনা দিন, যেন হতাশ না হয়।

ট্রেজার হান্টের মজা: বাড়ির কোণে কোণে লুকিয়ে দিন ছোট ছোট খাবার। এতে বিড়াল যেমন ব্যস্ত থাকবে, তেমনি শারীরিক ব্যায়ামও হবে।

ক্যাট ট্রি রাখুন: উঠা-নামা করা বিড়ালের স্বাভাবিক প্রবৃত্তি। বাড়িতে এক টুকরো ‘গাছ’ বানিয়ে দিলে সে যেমন আরামে থাকবে, তেমনি ব্যস্তও থাকবে।

খেলনায় বৈচিত্র্য আনুন: প্রতিদিন একই খেলনা দিলে বিড়াল আগ্রহ হারাতে পারে। কয়েকটি খেলনা পালা করে দিন, আগ্রহ ধরে রাখুন।

ফেচ খেলুন: কিছু বিড়াল বল ছুড়ে দিলে ফিরিয়েও আনে! ছোট খেলনা দিয়ে চেষ্টা করুন, মজার সঙ্গে ব্যায়ামও হবে।

পাজল ফিডার ব্যবহার করুন: খাবার পেতে বিড়ালকে একটু পরিশ্রম করতে দিন। পাজল ফিডার ঠেলে, গড়িয়ে বা চাপ দিয়ে খাবার পেলে সে থাকবে ব্যস্ত ও সক্রিয়।

ক্যাট গ্রাস দিন: কিছু বিড়াল ঘরের গাছ চিবুতে পছন্দ করে। ক্যাট গ্রাস দিলে তারা নিরাপদে চিবাতে পারবে ও হজমেও সাহায্য পাবে।

ছোটখাটো বাধা পথ: বক্স, টানেল আর কুশন দিয়ে বানিয়ে ফেলুন ছোটখাটো অ্যাডভেঞ্চার জোন। দৌড়ঝাঁপে ব্যস্ত থাকবে ঘরোয়া বিড়ালও।

ক্যাট টিভির আয়োজন: বিভিন্ন প্রাণীর ভিডিও দেখতে অনেক বিড়াল পছন্দ করে। টিভি বা ট্যাবলেটে এসব ভিডিও চালিয়ে দিন, মনোযোগী থাকবে।

সঙ্গী দিন: একাই যদি বিরক্ত হয়, তবে আরেকটি বিড়াল আনুন। একসঙ্গে খেলবে, দৌড়াবে আর আনন্দে কাটাবে সময়।

সঠিক যত্ন আর খেলাধুলার সুযোগ পেলে ঘরের মধ্যেও বিড়াল থাকতে পারে চনমনে ও আনন্দময়।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর