সম্পর্কের শুরুতেই যে ভুলগুলো করেন, কীভাবে এড়িয়ে চলবেন

একাকীত্ব কোনো অভিশাপ নয়। বরং নিজেকে জানার একটা সুযোগ। কিন্তু অনেকেই প্রেমের খোঁজে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর সেখানেই হয় ভুল।

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৩১ পিএম

সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের চারপাশে সবাই ভালো আছে, শুধু আপনি ছাড়া। নিজেদের ভালো মুহূর্তের ছবি, ভিডিও বা রিলে যেন সয়লাব ফেসবুক বা ইনস্টাগ্রাম। তখন নিজের জীবনটাকে বড় একা লাগে। মনে হয়, আমিও যদি কারও ভালোবাসা পেতাম! এই ভাবনা থেকেই অনেক সময় একা মানুষরা তাড়াহুড়ো করে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু প্রেম মানে তো শুধু সম্পর্ক নয়, সেটা যেন হয় ভালোবাসা, বোঝাপড়া আর নিজের প্রতি সম্মান রেখে।

চলুন জেনে নেই, সম্পর্ক খুঁজতে গিয়ে সাধারণত কী ভুলগুলো করছেন। আর কীভাবে তা এড়িয়ে চলবেন।

কারও ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে

অনেকে মনে করেন, ‘আমি তো ভেঙে পড়েছি, যদি কেউ পাশে থাকত তাহলে জীবনটা ঠিক হয়ে যেত।’ কিন্তু বাস্তবতা হলো, যদি নিজের সঙ্গেই আপনি সুখী না থাকেন, তাহলে অন্য কেউ এসে আপনাকে সুখী করতে পারবে না।

তাই প্রথমে নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। একজন ভালো সঙ্গী তখনই আপনার জীবনে আসবে, যখন আপনি নিজেই নিজের ভালো বন্ধু হবেন।

ভুল দেখে, না দেখার ভান করা

শুরুর দিকে যদি দেখেন কেউ রূঢ় আচরণ করছে, ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না। তবুও আমরা অনেক সময় ভেবে নিই, ‘সময় গেলে বদলে যাবে।’ এটা ভুল।

যদি শুরুতেই মন খারাপ হতে থাকে, বুঝবেন এটা সঠিক সম্পর্ক নয়। সম্পর্ক মানেই তো স্বস্তি, মানসিক শান্তি। যেখানে তা নেই, সেখান থেকে সরে আসাই ভালো।

একা থাকার ভয় থেকে আপোষ

অনেকে শুধু ‘একলা লাগছে’ বলে এমন সম্পর্কেও ঢুকে পড়েন। যেখানে ভালোবাসা নেই, বোঝাপড়াও নেই। এটা মোটেও করা যাবে না। একটা ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো। অপেক্ষা করুন, এমন কাউকে খুঁজুন, যে আপনাকে সম্মান করে এবং বোঝে।

নিজেকে বদলে ফেলা, যেন সম্পর্কটা টিকে যায়

অনেকে প্রেম পাওয়ার আশায় নিজের পছন্দ, মতামত, এমনকি স্বভাবও বদলে ফেলেন। সবকিছুতেই ‘হ্যাঁ’, শুধু যেন সম্পর্কটা না ভেঙে যায়। এই কাজটি করতে যাবে না। নিজের মতো থাকুন। যিনি সত্যিকারের সঙ্গী, তিনি আপনাকে যেমন আছেন, তেমনিভাবেই গ্রহণ করবেন।

ভালোবাসা খোঁজার এই পথে নিজের সম্মান, সত্ত্বা আর বিশ্বাস যেন হারিয়ে না যায়। সম্পর্ক হোক এমন, যেখানে আপনি আরও ভালো মানুষ হয়ে উঠতে পারেন। কারণ, ভালোবাসা মানে তো একসঙ্গে বড় হয়ে ওঠা, তাই নয় কি?

তথ্যসূত্র: টাইমস নাউ

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর