ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

অমর একুশে বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই প্রকাশ নিয়ে পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, এমন কোনো বই যদি প্রকাশিত হয়, যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে—সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।

যেকোনো ধরনের অপতৎপরতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, অমর একুশে বইমেলা ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার হুমকি নেই। অতীতে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনা ঘটেছে। জঙ্গি তৎপরতা গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাবিবুর রহমান বলেন, সিসিটিভি দ্বারা বইমেলা ও আশপাশে নজরদারি থাকবে। সাদা পোশাকে নজরদারি ও সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার বইমেলা শুরু হবে। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলার স্টল তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও শ্রমিকেরা। নানাভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বইমেলার স্টলগুলো।

বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের...
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য...
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
লোডিং...

এলাকার খবর