কবে থেকে শুরু রোজা?

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম

বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস।  এ মাসে রোজা পালন করেন মুসলিমরা। হিজরি ক্যালেন্ডারে শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর কয়দিন পর থেকেই রমজান শুরু হওয়ার কথা। কিন্তু এই কয়দিন ঠিক কতদিন? 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আগামী সোমবার বা মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।  মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ হলো হিজরি ২৯ শাবান। এদিন চাঁদ দেখা গেলে সোমবার থেকে এসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। আর পরদিন চাঁদ দেখা গেলে আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হতে পারে। 

যুক্তরাজ্যে চাঁদ দেখার কাজ করে নটিক্যাল আলমানাক অফিসের অধীন ক্রিসেন্ট মুন ওয়াচ। প্রতিষ্ঠানটি জানায়, ১০ মার্চ গ্রিনিচ মান সময় (জিএমটি) বিকেল ৫টা ২৩ মিনিটে চাঁদ উঠতে পারে। সেটি হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার কিছু অংশ থেকে দেখা যেতে পারে। সৌদি আরব থেকে সেদিন রাতে খালি চোখে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা একেবারে কম। এই হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে রোজা পালন শুরু হয়। এই হিসেবে বাংলাদেশে বুধবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে সংশ্লিষ্টরা বলছেন, ১২ মার্চই বেশির ভাগ দেশে রোজা রাখা শুরু করতে পারেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, রোজা শুরু হওয়ার বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বাংলাদেশে ১২ বা ১৩ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। 

২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর