অবন্তিকার মৃত্যুতে মামলা, শিক্ষক দ্বীন ইসলাম ও আম্মান আটক

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। অবন্তিকার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মামলার আসামি করা হয়েছে। এরপরই ওই দুজনকে আটক দেখায় ডিবি পুলিশ।  

শনিবার সন্ধ্যায় অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দুজনকে অভিযুক্ত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের রায়হান সিদ্দিক আম্মান এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ঈশ্বরদীর পুরাদাউস এলাকার দ্বীন ইসলামকে আসামি করা হয়েছে। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাতে অবন্তিকার মা থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এরআগে আত্মহত্যার ঘটনায় সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত এবং মন্তব্য করার অনুরোধ করে বিবৃতি দেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। তার ঠিক ঘণ্টাখানেক পরেই তাকে আটক করা হয়।

ওই বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম বলেন, ‘একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র স্ট্যাটাসের ওপর ভিক্তি করে কাউকে ভুল না ভাবার অনুরোধ রইল। আমাদের স্নেহের শিক্ষার্থী অবন্তিকা হয়তো দীর্ঘদিন যাবৎ কোনো মানসিক চাপে ছিল। সেটা হয়তো তাঁর বাবা মারা যাওয়ার পর থেকেই। এই অপ্রত্যাশিত ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি সবিনয়ে প্রস্তুত। সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত এবং মন্তব্য করার অনুরোধ রইল।’

সহপাঠী আম্মানের বিরুদ্ধে অবন্তিকা প্রক্টর অফিসে নালিশ করেছিলেন ২ বছর আগে। কিন্তু সুরাহা পাননি, উল্টো মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। অভিযুক্তদের গ্রেপ্তারসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ডিবি। 

এদিকে, সহপাঠির মৃত্যুতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন তারা। আলিটমেটাম দেয়া হয় ২৪ ঘণ্টার। 

অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর আম্মান সিদ্দীকীকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অবন্তিকার মৃত্যুর শেষ দেখে ছাড়বেন তারা। এর আগে, ২০২২ সালে জগন্নাথের আরেক শিক্ষার্থী অংকন বিশ্বাসের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত কমিটি করা হয়েছিলো। এখনও সেই প্রতিবেদন দেওয়া হয়নি।

আরও পড়ুন:

ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর