বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:১২ এএম

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে বাঙালির ওপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সামরিক জান্তা। ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। ইপিআরের ওয়্যারলেসসহ নানা মাধ্যমে তা প্রচার হয় দেশে-বিদেশে। মুক্তিযুদ্ধে প্রায় ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বিশ্বের রোল মডেল।

সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। তবে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে পাকিস্তানিরা। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি সামরিক জান্তা।

ক্র্যাকডাউনের শুরুতেই বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পাক হানাদার বাহিনী। এর আগেই স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে নানা জায়গায় পৌঁছে দেন শেখ মুজিব। ইপিআরের ট্রান্সমিটারে ২৬শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে।

এ প্রসঙ্গে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, ‘খুলনার গণহত্যা জাদুঘরে শিলং থেকে করা আমাদের একটা টেলিগ্রাফ আছে, যেখানে উল্লেখ আছে শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তবে সেই টেলিগ্রাফটা কোথা থেকে এল! এ ছাড়া ২৭ তারিখের যে পত্রিকা সংগৃহীত রয়েছে সেখানে বলা হয়েছে, শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন।’

এর আগে তুমুল অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ৭ই মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। তখন মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ এক সূত্রে গাঁথা। কারণ ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ না হলে বাংলাদেশ সৃষ্টি হত না।

হানাদার বাহিনীর ছোবল থেকে দেশ রক্ষায় অস্ত্র হাতে লড়াই করে বীর বাঙালি। স্বাধীনতার মন্ত্রে প্রতিরোধে গর্জে ওঠে মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাসের সশস্ত্র যুদ্ধে পরাজিত হয় লুটেরা জান্তা বাহিনী। অর্জন হয় স্বাধীনতা।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর