হারাতে বসা পটে প্রাণ পেল মুক্তিযুদ্ধের সংগ্রাম

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম

মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। নানা সৃজনশীল মাধ্যমে বহুবার প্রকাশ পেয়েছে সেই আবেগ। এবার স্বাধীনতা সংগ্রাম নিয়ে ১০০ ফুট পটচিত্র আঁকলেন নড়াইলের নিখিল চন্দ্র দাস। যেখানে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকে শুরু করে হানাদারদের নির্যাতনের কাহিনী। স্বাধীনতা দিবসে নড়াইল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তাঁর পটচিত্র প্রদর্শনী হয়। 

৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণ, ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট নামের ভয়াবহ বর্বরতা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সব নৃশংস ঘটনাই পটে আঁকা। ৯ মাসের দীর্ঘ ইতিহাস লিপিবদ্ধ হয়েছে ১০০ ফুটের পটে। 

মুক্তিযুদ্ধ নিয়ে এমন ঐতিহ্যবাহী পটচিত্র এঁকেছেন নড়াইল সদরের আলাদাতপুর এলাকার পটুয়া নিখিল চন্দ্র দাস। এ্যাকরেলিক ও অক্সাইডের মিশ্রণে তৈরি হয়েছে এই চিত্রকর্ম। 

পটুয়া নিখিল চন্দ্র দাস বলেন, ‘আমি একাত্তর সালের পরপর এই মুক্তিযুদ্ধের পটটা আমি দেখেছি। এটা দেখার পরে আমি কিন্তু, হয়ত কথাটা কেমন হয়, প্রায় ৩০ বছর ধরে আমি ভেবেই চলি যে এই মুক্তিযুদ্ধের ছবিগুলো আমি কিভাবে আঁকব। আমার কিন্তু শুধু পট না, এর সঙ্গে কিন্তু গানও আছে।’ 

প্রতিটি পটের সাথে ছন্দে ছন্দে, গীতি কবিতায় ইতিহাসের নির্মমতার বর্ণনা করেন গায়েন দল। একাত্তরের ভয়াল দিনলিপি আগে কেউ এভাবে লিপিবদ্ধ করেনি। 

এ এম সুলাতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদি কুমার বৈরাগী বলেন, ‘নিখিল চন্দ্র বিশ্বাসই আমরা প্রথম দেখতে পাই যে পট চিত্রের মাধ্যমে গানও গায়। এটা গ্রামে বিভিন্ন জায়গায়, সাধারণের সুবিধার্থে সে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে।’ 

স্থানীয়রা বলছেন, এই লোকজ শিল্প হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই জানে না বাংলার শক্তিশালী এই মাধ্যম সম্পর্কে। সংরক্ষণের উদ্যোগ না নিলে হারিয়ে যাবে পটচর্চা। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের যে নতুন প্রজন্ম তারা কিন্তু এটা থেকে দুরে আছে। এই দিবসগুলোই পারে আমাদেরকে এই পটচিত্রের সঙ্গে সংযুক্ত করতে। এখন এটা প্রায় বিলুপ্তির পথে।’ 

পটুয়া নিখিল নিজের বাসায় গড়ে তুলেছেন অনন্য সংগ্রহশালা। মুক্তিযুদ্ধ ও গ্রামীণ ঐতিহ্য নিয়ে আরও বড় কাজ করার চিন্তা করছেন এই পটুয়া। 

আরও পড়ুন

গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকারদের পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা...
জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ইশারাক বলেছেন, খুনি হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা একটি ষড়যন্ত্রের...
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর