‘গণহত্যার দায় যতোটা পাকিস্তানের ঠিক ততটাই আমেরিকা ও চীনের’

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম

আজ ভয়াল ২৫ মার্চের কালরাত্রি। একাত্তরের এ রাতে অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদাররা। যা চলে স্বাধীনতার আগ পর্যন্ত। ইতিহাস গবেষকেরা মনে করেন, গণহত্যার দায় যতোটা পাকিস্তানের ঠিক ততটাই আমেরিকা ও চীনের। কেননা, পাকিস্তানি বাহিনীকে অস্ত্র সহায়তা দিয়েছে ও গণহত্যা আড়ালের চেষ্টা করেছে শক্তিধর এ দুই দেশ।

একাত্তরের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। পরিস্থিতি সামাল দিতে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার নাটক সাজান ভুট্টো ও ইয়াহিয়া খান। একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক অভিযানের প্রস্তুতি নেয় পাকিস্তান বাহিনী। ২৫ মার্চ রাতে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু করে। প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে টানা নয় মাস কীভাবে গণহত্যা চালালো পাকিস্তান? ইতিহাস গবেষকেরা বলছেন, এটা সম্ভব হয়েছে পরাশক্তি আমেরিকা ও চীন পাকিস্তানকে সহায়তা করায়।

এ বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘আন্তর্জাতিক সমর্থনটা তখন পাকিস্তানের পক্ষে বেশি ছিল। সে জন্য এই সমস্ত দেশগুলো সরাসরি গণহত্যার জন্য পাকিস্তানকে মদদ দিয়েছে বা বিরোধিতা করেনি। আমেরিকা তো পাকিস্তানকে অস্ত্রই দিয়েছে। চীনের অস্ত্র দিয়েই তারা (পাকিস্তানি সেনারা) যুদ্ধটা করেছে।’

এ নিয়ে গণহত্যা জাদুঘর ট্রাস্টি সম্পাদক চৌধুরী শহীদ কাদের বলেন, ‘পাকিস্তানিদের যে গণহত্যা সেটার কোনো সংবাদ, কোনো ছবি সেসময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বৃহৎ শক্তিধর দেশগুলোর কারণে ছাপাতে পারেনি। একাত্তরে এইখানে (বাংলাদেশে) কি হচ্ছে, পুরো বিশ্ব সে সময় অন্ধকারে ছিল। আর এই অন্ধকারের রাখার দায় পাকিস্তানসহ তার এই সহযোগীদের।’

পাকিস্তানি বাহিনীকে অস্ত্র সহায়তা দিয়েছে ও গণহত্যা আড়ালের চেষ্টা করেছে শক্তিধর দুই দেশ। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে আনতে উদ্যোগ নেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করে ভারত, ডিসেম্বরে আসে বিজয়। কিন্ত এ সময় পরাশক্তির সহযোগিতা নিয়ে পাকিস্তানিরা যে হত্যাযজ্ঞ চালায় তার দায় যুক্তরাষ্ট্র ও চীন এড়াতে পারে না বলে মনে করেন বিশ্লেষকেরা।

শাহরিয়ার কবির আরও বলেন, ‘একাত্তরের গণহত্যার দায় অবশ্যই পরাশক্তিগুলোর মধ্যে আমেরিকা ও চীনকে নিতে হবে। এবং সেটা গণহত্যার যখন বিচার হবে বিষয়গুলো তখন নিশ্চয়ই আলোচিত হবে।’

ভিডিও দেখুন:চৌধুরী শহীদ কাদের বলেন, ‘শত শত অস্ত্রের জাহাজ আমেরিকা, চীন থেকে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে এসেছে। তাদের যেখানে লোকাল কোলাবর ছিল তাদের হাতে এসেছিল এইসব অস্ত্র।’

গণহত্যায় জড়িত পাকিস্তানি জান্তাদের বিচার প্রক্রিয়া শুরুর উপর জোর দেন তারা। এতে কোনো দেশ নাখোশ হলেও এ বিচার জরুরি বলে মত বিশ্লেষকদের।

আরও পড়ুন: 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর