জিম্মিদশায় যুদ্ধ পরিস্থিতিতে ছিলেন এমভি আব্দুল্লাহর নাবিকেরা

আপডেট : ১৫ মে ২০২৪, ০২:৫৪ পিএম

এক দিন বা দুই দিন নয়, টানা ৩২ দিন যেন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেটেছে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের। বাইরের পৃথিবীর সঙ্গে অনেকটা বিচ্ছিন্ন নাবিকেরা প্রতিক্ষণেই গুণেছেন মৃত্যুর প্রহর। ভারী অস্ত্রের মুখে জলদস্যুদের অব্যাহত হুমকির ভেতর কাটানো দুঃসহ সেই স্মৃতি পিছু ছাড়েনি মুক্তির পরও। আজ মঙ্গলবার দেশের মাটিতে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেললেও মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি তাঁরা। 

দেশে ফিরে নাবিকেরা জানিয়েছেন, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এমভি আবদুল্লাহ জাহাজটিকে কব্জায় নিয়েছিল দস্যুরা। জাহাজের ব্রিজে উঠেই চার জলদস্যু ভারি অস্ত্র নিয়ে প্রথমেই জিম্মি করেছিল জাহাজের সেকেন্ড অফিসারকে। মাথায় অস্ত্র ঠেকিয়ে অন্য নাবিকদের ডেকে পাঠানো হয় বেতার যন্ত্রে। জাহাজের ক্রু-লিস্ট ধরে যাচাই করে সবাইকে ব্রিজেই আটকে রাখে টানা দুইদিন। এসময় সাহরি ও ইফতারে দস্যুদের দেওয়া সামান্য খাবারই ছিল ভরসা।

এর ভেতর আশপাশে অন্যকোন জাহাজ এলেই নাবিকদের দাঁড় করিয়ে মেরে ফেলার অব্যাহত হুমকি দিয়েছে দস্যুরা। বাইরের জগতে কী চলছে, তা শুধু কল্পনাই করে গেছেন নাবিকরা।  

এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম বলেন,  ‘শুরুতে দস্যুরা ব্রিজে উঠে  আমার মাথায় অস্ত্র তাক করে। তারপর আমাকে বলে ক্যাপ্টেনকে ডেকে আনো। আমি ওয়াকিটকিতে ক্যাপ্টেনকে ডেকে আমাকে জিম্মি করার কথা জানাই। উনি আসলে তাঁর দিকেও অস্ত্র তাক করে ক্রু লিস্ট চায় দস্যুরা। লিস্ট ধরে সবাইকে ডেকে আনার কথা বলে। তারপর ক্যাপ্টেন সবাইকে ব্রিজে আসতে বললে দস্যুরা হেট কাউন্ট করে।’
  
নাবিকেরা জানান, নিজেদের নিরাপদ জোনে গিয়ে ধীরে ধীরে নাবিকদের সঙ্গে কিছুটা নমনীয় হয় দস্যুরা। কিন্তু বাইরের জগতের সঙ্গে যোগাযোগের ব্যাপারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। লুকিয়ে যোগাযোগের ক্ষেত্রে নিজের জীবন হাতে নিতে হয়েছে তাঁদের।

এদিকে মালিকপক্ষের সাথে দস্যুদের যোগাযোগের ব্যাপারেও অন্ধকারে ছিল নাবিকেরা। দীর্ঘ অপেক্ষার অবসান যেদিন হলো, সেই মুক্তির পর দ্রুত দস্যু কবলিত এলাকা পার হওয়াটাও ছিল ভীষণ দুশ্চিন্তার। 

এ প্রসঙ্গে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম বলেন, ‘মুক্ত হওয়ার পর দ্রুত জলদস্যু প্রবণ এলাকা থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা দ্রুত গতি বাড়িয়ে বের হয়ে আসার চেষ্টা করেছি।’

পুরো সময়জুড়ে সরকার, বিমা, আর্ন্তজাতিক নিরাপত্তা বাহিনী, বিভিন্ন মেরিটাইম সংস্থার সাথে নিবিড় যোগাযোগ করতে হয়েছে জাহাজটির মালিকপক্ষকে। দস্যুদের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রেও নানা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হয়েছে। 

এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, জিম্মি দশার পর থেকে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করতে হয়েছে। এটা খুব কঠিন কাজ ছিল। সবশেষে সব ক্রু নিরাপদে আসতে পেরেছে, সেটাই বড় বিষয়।

২০১০ সালেও কবির গ্রুপের আরেকটি জাহাজ সোমালীয় দস্যুদের কবলে পড়েছিল। সেটি উদ্ধার করতে সময় লেগেছিল ১০০ দিন। 

আরও পড়ুন:

যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে রেলপথ...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাঁর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আপিল বিভাগের কার্যতালিকা...
চট্টগ্রামে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের...
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
লোডিং...

এলাকার খবর