শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি: সজীব ওয়াজেদ জয়

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটেও দেশ ছাড়তে চাননি বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল সোমবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন তিনি। 

জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন। তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই।’

আওয়ামী লীগ সভানেত্রীর ছেলে বলেন, আমি আজ সকালে তাঁর সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তাঁর জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন ছিল তাঁর। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন।

জয় বলেন, আমরা আশা করি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু এই সময়ে আমাদের দলের নেতাদের টার্গেট করা হলে আমি বুঝতে পারছি না যে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এককভাবে এটা আর আমার পরিবারের দায়িত্ব নয়। আমরা কী দেখিয়েছি। আমরা দেখিয়েছি যে আমরা বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের জনগণ যদি দাঁড়াতে না চায় এবং তাঁরা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখল করতে দিতে রাজি হয় তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে।   

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। শুধুই তাই নয়, পদত্যাগের  ৭৬ বছর বয়সী এই নেত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।  

ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
লোডিং...

এলাকার খবর