হত্যা মামলায় নাম, উপদেষ্টা শেখ বশির বললেন ‘জানি না’ 

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন। তিনি জুলাই-আগস্টের আন্দোলনে গুলিতে নিহত এক যুবকের হত্যা মামলার আসামি বলে জানা গেছে। রোববার শপথ নেওয়া শেখ বশিরউদ্দীন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, গত ২০ অক্টোবর ঢাকার রামপুরা থানায় হওয়া একটি হত্যা মামলায় আসামি হিসেবে এই ব্যবসায়ীর নাম রয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা কলেজ সড়কের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে তাঁর ছেলে শোহান শাহ নিহতের ঘটনায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, যশোরের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দীনসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি রয়েছেন ২০০ থেকে ৩০০ জন।

আন্দোলনে নিহত শোহান শাহ। ছবি: সংগৃহীতমামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন শোহান। এর ৩৯ দিন পর ২৭ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তাঁর মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার এজাহারে শেখ বশিরউদ্দীন ৪৯ নম্বর আসামি। 

জানতে চাইলে আজ সোমবার মামলার বাদী ও নিহত সোহানের মা মোছা. সুফিয়া বেগম বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ দারোগা এরাই আমার ছেলেরে গুলি করেছে। এরাই ষড়যন্ত্র করে মারেছে। কিডা তাগের (আসামি) নাম দেছে বলতি পারব না। তবে তাঁরাই ষড়যন্ত্র করে মারেছে।’

মামলার আসামি শেখ বশিরউদ্দীনকে চেনেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইনারে আমি চিনি নে। আমার ছেলের যারা মারেছে তাগের বিচার চাই।’

মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের নাম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএদিকে সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে আসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মামলার আসামি কিনা জানি না, সেখানে পিতার নাম অমিল আছে। আমি ছাত্র আন্দোলনের চেতনার সাথে ছিলাম।’ 

এ সময় এই উপদেষ্টা আরও বলেন, ‘বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব, মানুষের কষ্ট বুঝি। এটা আমি দায়িত্ব হিসেবে দেখছি। ব্যবসায়ী হিসাবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।’

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেছে আদালত। আজ সোমবার এই আদেশ দেওয়া হয়।
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি।
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর