আগামী নির্বাচনে থাকছে না ইভিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একইসঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন, তাদের শাস্তির মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আজ সোমবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘সংস্কার কমিশনের অগ্রাধিকারভিত্তিক প্রতিবেদন পেশ: তারপর কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ৫৩-৫৪ বছরেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হয়নি। নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা উচিত। 

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ‘না’ ভোটের বিধান যুক্ত করার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। নো ইভিএম। বরং যারা ইভিএম যারা করেছে, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে, এগুলোর তদন্ত হওয়া দরকার। তা নাহলে অন্যায়কারীরা অন্যায় করতে আরও উৎসাহিত হবে।’

আবার যেন স্বৈরাচার ফিরে না আসে এমন দাবি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আর যেন কতৃত্ববাদ ও ফ্যাসিবাদ ফিরে না আসে সে জন্যই সংস্কার দরকার।

স্থানীয় সরকার আইন সমন্বিত করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যদি আইনটাকে আমরা একীভূত আইন করতে পারি। যদি সংসদীয় কাঠামোটা করা যায়, তাহলে কিন্তু একদিনে নির্বাচন করা যাবে। একদিনে মানে একটি নির্দিষ্ট শিডিউলে।’

সংস্কার কমিশন চলতি মাস শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা।

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর