বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, অনুসন্ধান শুরু দুদকের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় মুরাল ও ভাস্কর্য তৈরি করে সরকারি টাকা অপচয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এছাড়া সাবেক সরকারের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আজ বৃহস্পতিবার সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।  

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত। বিএফআইইউ'র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

এছাড়া ঋনের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ তার শাসনামল। এবার সেই সময়ে বাংলাদেশ বেতারে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর