মালদ্বীপে কাগজপত্রহীন বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্র নেই এমন বাংলাদেশিদের বৈধ কাগজপত্র প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান।

আজ মঙ্গলবার মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বর্তমানে মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীরা মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কর্মরত রয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও মালদ্বীপে কর্মরত আছেন।

মালদ্বীপের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেলে অধ্যয়ন করছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশ আরও বেশি মালদ্বীপের শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত’।

হাই কমিশনার শিউনীন রশিদকে বাংলাদেশে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনুস আশা প্রকাশ করেন যে, ‘বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনের সময়ে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

হাই কমিশনার শিউনীন রশিদ জানান, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমাদের আমদানি বেড়েছে, বিশেষ করে ওষুধ শিল্পে,’ এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মালদ্বীপের উন্নয়ন পরিকল্পনা দুই দেশের মধ্যে সহযোগিতার আরও ক্ষেত্র তৈরি করবে।

তিনি আরও উল্লেখ করেন, কিছু বাংলাদেশি কোম্পানি ইতোমধ্যে মালদ্বীপে তাদের ব্যবসা চালু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে মালদ্বীপের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা জলবায়ু কার্যক্রমে আপনাদের প্রতিশ্রুতি দেখে অনুপ্রাণিত। মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে চায়।’

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর