ভারতের সাথে সম্পর্ক খুব ভালো, বাণিজ্যও বেড়েছে: প্রেস সচিব

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।’

প্রেস সচিব বলেন, ‘আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।’

শফিকুল আলম বলেন, ‘চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে—আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রফতানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রফতানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রফতানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘প্রফেসর ইউনূস চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে, সেসব বিষয়ে আলোচনা হবে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নমানের স্বাস্থ্য সেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।’

প্রথমবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে চীন ও বাংলাদেশ। এখন থেকে দুই দেশ এই বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবে। শুক্রবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন...
চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার...
টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় দেশে সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বেড়েছে। ঘুষ লেনদেনের প্রাক্কলিত পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা, সবচেয়ে বেশি অভিযোগ পাসপোর্ট ও বিআরটিএ সেবায়।
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ২৮ জুন থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে।
জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন...
একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা সিফাত হোসেন। কেন এই হত্যাকাণ্ড, মিলছে না তার জবাবও। এদিকে, হত্যায় জড়িত অভিযোগে একজন গণপিটুনিতে মারা গেলেও প্রতিবেশীরা বলছেন, ৪...
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
বিবিএসের সাময়িক হিসাবে, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। এসময় বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ লাখ ১৮ কোটি টাকা। অর্থাৎ জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর