সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করে। 

দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে স্ত্রী-সন্তানসহ পলাতক রয়েছেন বেনজীর। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই সরকারের কাছে। 

গত বছরের মে মাসে দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল সম্পদের কথা তুলে ধরা হয়। এতে দাবি করা হয় বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, পাঁচ তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির মালিকানা রয়েছে। 

এ খবর প্রকাশ হওয়ার পর সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুদকের কাছে আবেদন করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এর পরপরই বেনজীর আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সালা উদ্দিন রিগ্যান। 

গত বছরের ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজীর এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা ৪ মামলা করে দুদক। 

মামলায় বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করে। তাঁর স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেন। 

বেনজীর–জীশান দম্পতির বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে দুদক।

অভিযোগ ওঠার পর স্ত্রী সন্তানদের নিয়ে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। গত ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর