মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর ব্যাপক হারে গুজব ছড়ানোর প্রমাণ পেয়েছেন ফ্যাক্ট চেকাররা। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে, সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয় মৃতের সংখ্যা নিয়ে। পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, সেগুলো স্কুলটির শিক্ষার্থীদের মরদেহের। আইনজীবীরা বলছেন, অপপ্রচার বন্ধে দ্রুত কনটেন্ট সরানোর পাশাপাশি নিতে হবে আইনি ব্যবস্থা।

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ছড়িয়ে পড়ে নানা গুজব। এর প্রভাব কতটা; তার বড় উদাহরণ খোদ শিক্ষার্থীরা। ফ্যাক্ট চেকাররা বলছেন, সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় মৃতের সংখ্যা নিয়ে। জামালপুরে চুরি যাওয়া কঙ্কাল ফের কবর দেওয়ার ভিডিও, মাইলস্টোনের শিক্ষার্থীর বলে অপপ্রচার চলে। এ ছাড়া ছড়ানো হয় বিমান বিধ্বস্তের কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও আর ছবি।

শিক্ষার্থীদের উত্তেজিত কোরতে, দেশ এবং দেশের বাইরে থেকে নানা অপতথ্য ছড়ানো হয়। মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ দুই উপদেষ্টাকে উদ্ধারের সময় পুলিশের গুলিতে ৩ জন নিহত হয় বলেও প্রচার করা হয়।

এএফপি বাংলাদেশ–এর ফ্যাক্ট চেকার এডিটর ইয়ামিন সাজিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেসব অপতথ্য ছড়ানো হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক যেটা হয়েছে সেটা হচ্ছে লাশের সংখ্যা নিয়ে। চুরি হয়ে যাওয়া কঙ্কলাকে দেখানো হয়েছে, দগ্ধ শিক্ষার্থীদের দেহাবশেষ লুকিয়ে কবর দেওয়া হচ্ছে। এটা পুরোটাই অপতথ্য।’

আইনজীবীরা জানান, ডিজিটাল গুজব রোধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ভুয়া কন্টেন্ট সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুক বলেন, ‘শাস্তি দৃশ্যমান হচ্ছে না বলেই এটা হচ্ছে। এটা করতে হবে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম বলেন, ‘আইন সবসময় সচল। সরকারের এগুলো বন্ধ করার উপায় আছে, জনগণেরও উপায় আছে আইনের আশ্রয় নিয়ে এসব গুজব বন্ধ করার।’

এদিকে নাইজেরিয়া ভিত্তিক জুয়াড়িদের একটি পেইজে স্কুল ধসে পড়া নিয়ে করা পোস্টকে বাংলাদেশ সংক্রান্ত বলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। অথচ ওই পোস্টে বাংলাদেশ শব্দটিও উল্লেখ ছিল না।

গত ২১ জুলাই মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত...
সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো...
রাজধানী মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিদর্শন শেষে আজ বুধবার দুপুর ১টার পর সাংবাদিকদের এ কথা জানান...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর