নুরের ওপর হামলা ন্যক্কারজনক, তদন্তে জুডিশিয়াল কমিটি: প্রেস সচিব

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় প্রেস সচিব জানান, হামলার এ ঘটনায় একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে, হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে।’ 

শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা–কর্মী আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আগামী রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা মুঠোফোনে নুরুল হক নূরের খোঁজ খবর নিয়েছেন। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার সুচিকিৎসার জন্য। সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হবে।’

এ সময় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। ১৫ তারিখের আগেই হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।’

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকার তদন্ত চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য...
বিএনপি–জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যচুক্তি হয়েছিল বলে জানিয়েছেন ওই সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর