বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, দিনে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কমেছে উৎপাদন। তাই দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বড় অংশই ভোগাচ্ছে গ্রামাঞ্চলের গ্রাহকদের।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানির অতিরিক্ত আমদানি নির্ভরতাই বিদ্যুৎ খাতের সংকটের মূল কারণ।

সম্প্রতি গরমের তীব্রতার সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদা। বিপরীতে কমেছে উৎপাদন। মঙ্গলবার রাত ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩০০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ ছিল ১৪ হাজার ৫৬৯ মেগাওয়াট। সেসময় লোডশেডিং হয় ১ হাজার ৬৫৩ মেগাওয়াট।

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটিতে বন্ধ। আরেকটিতে মিলছে ২৫০-৬০ মেগাওয়াট। পটুয়াখালী, রামপাল কেন্দ্র থেকেও কয়লার অভাবে মিলছে না চাহিদামত বিদ্যুৎ। ভারতের আদানির সরবরাহ অর্ধেকে নেমেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো–উৎপাদন) সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, দুই তিনদিনের মধ্যে হয়তো রিকভার করবে। রামপালেরটা পথে আছে, মাতারবাড়িটা দেরি হবে। ভারত থেকে লোড কমেছে। আদানিরটা কমেছে। তারা সক্রিয় হলে সমস্যা মিটে যাবে। 

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঢাকা বিভাগে চাহিদার তুলনায় ৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে। ময়মনসিংহে লোডশেডিং ১৪ ভাগ। সিলেটে ১৮, রংপুরে ১২ এবং কুমিল্লায় ১৪ ভাগ লোডশেডিং হচ্ছে। পল্লী বিদ্যুতের গ্রাহকরাই বেশি ভোগান্তিতে। লোডশেডিং বিড়ম্বনার জন্য নবায়নযোগ্য উৎসের বিদ্যুতের অভাব, জ্বালানি সরবরাহে ঘাটতি বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। 

জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, বিদ্যুতখাতের আমদানি নির্ভরতা ৬৫ শতাংশের মতো। এই অবস্থা থেকে আমাদের নিজস্ব নির্ভরতা বাড়াতে হবে। জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। অপচয় কমাতে হবে। এ ছাড়া তেলের ব্যবহারটাও কমাতে হবে।

দেশে মোট ১৩৩ বিদ্যুৎকেন্দ্রের গ্রিডভিত্তিক উৎপাদন সক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট। কিন্তু জলবিদ্যুৎ, সৌর-বায়ু বিদ্যুতের মত নবায়নযোগ্য উৎসের সক্ষমতা ১ হাজার মেগাওয়াটের কম। 

গরমে বিদুৎ বিল বেশি আসার পেছনে অসাধু কর্মকর্তারা দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদুৎমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, দায়ী ঝড়-বৃৃষ্টি। সংসদে এই দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে...
জাতীয় সংসদ ভবনে ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল বিদ্যুৎ ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। সৌরশক্তিকে টেকসই উন্নয়নের...
দেশে গত মঙ্গল ও বুধবার কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর