পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহনে নির্মিত রেলপথ প্রকল্পে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য নির্মিত রেলপথ প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পে ৩৩৫ কোটি টাকার মধ্যে ৩১৮ কোটিই লোপাটের অভিযোগ আছে। তিন বছর আগে কাজ শেষ হওয়া রেললাইনটি কোনো কাজেই লাগছে না।

২০১৮ সালে কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হয় রূপপুর রেলস্টেশন ও রেলপথ নির্মাণ প্রকল্প। ব্যয় হয় ৩৩৫কোটি ৯৭ লাখ টাকা। উদ্বোধন হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

স্থানীয়রা বলছেন, উদ্বোধনের দুই বছর পেরোলেও এখান দিয়ে এখনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনো মালপত্র পরিবহন হয়নি। বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি।

প্রকল্পের আওতায় রূপপুরে রেলস্টেশন, ১৩টি লেভেল ক্রসিং গেট, একটি প্ল্যাটফর্ম, ৭টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। যার সবই অব্যবহৃত পড়ে আছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রকল্পটির ২০১৮-১৯ অর্থবছরের কাজের ব্যয় নিয়ে, ২০২০ সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম, প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানোসহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা।

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপকে দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর