হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে শিক্ষকদের কর্মবিরতি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম

ঢাকা কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে আগামীকাল সারাদেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ তিন দিনের মধ্যে দেওয়ার দাবিতে সোমবার শিক্ষাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই শিক্ষক–শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা গবেষকরা।

রাজধানীর সাতটি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই এর পক্ষে–বিপক্ষে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক বহাল রাখা এবং কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেন শিক্ষার্থীদের একটি অংশ। আরেক অংশ সাত কলেজের প্রজ্ঞাপন তিন দিনের মধ্যে দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়।

এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সঙ্গে প্রজ্ঞাপনের দাবি তোলা শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষকরা অভিযোগ করেন, আন্দোলনকারীরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তাদের।

পরবর্তীতে ঢাকা কলেজে অন্যান্য কলেজের শিক্ষকরা এসে সমাবেশ করেন।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘মঙ্গলবার সব সরকারি কলেজ ও অন্যান্য অফিসে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে।’

এদিকে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ঢাকা কলেজ। ছবি: ওয়েবসাইট ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ‘গোঁজামিল’ বলছেন শিক্ষা গবেষকরা। তারা বলছেন, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘এটা আসলে যারা করেন, আমার ধারণা তারা নিজেরাও পরিষ্কার না। বিশ্ববিদ্যালয়ের চিন্তা–চেতনার সঙ্গে আসলে এই জিনিসগুলো যায় না। সকাল থেকে এইচএসসি আর বিকেলে বিশ্ববিদ্যালয়— এটা আসলে যায় না। ওভারঅল আমি বলব যে লেজে গোবরে একটা অবস্থা।’

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই শিক্ষক–শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে বলে মন্তব্য করেছেন গবেষকরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক মাধ্যমের বিকাশ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠছে। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।...
বর্তমান সরকার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর