কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানান। তবে পদত্যাগ-এর বিষয়ে কিছু জানাননি উপদেষ্টা।

উপদেষ্টা জানান, তিনি নির্বাচন করবেন এটি স্পষ্ট। তবে কোথা থেকে এবং কোন দল থেকে করবেন এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার পদত্যাগ-এর বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।’

উপদেষ্টা আসিফ জানান, তাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হিসেবে তিনি মঙ্গলবার সকালেই তার হিসাব বিবরণী দাখিল করেছেন এবং কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি ভোটারও হয়েছেন ঢাকা–১০ আসনের। ধারণা করা হচ্ছে, এ আসন থেকেই নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারে থাকা এ ছাত্র প্রতিনিধি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
চট্টগ্রাম নগরের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ‘এছাক ব্রাদার্স ডিপো’ থেকে পাঁচটি কনটেইনারে পণ্য রপ্তানির সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টমসের স্বয়ংক্রিয় সফটওয়্যার...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
লোডিং...

এলাকার খবর